/indian-express-bangla/media/media_files/2024/11/15/k18Bsx4744ZtLxklAQJA.jpg)
ED raid: প্রতীকী ছবি।
money laundering: কলকাতা জুড়ে ফের চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একযোগে অন্তত সাতটি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তিনজন প্রভাবশালী ব্যবসায়ী — জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা ও আজমল সিদ্দিকীর হোটেল, রেস্তোরাঁ, পানশালা ও আবাসস্থলে চলছে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, সল্টলেকের BH ব্লক-সহ কলকাতার একাধিক বিলাসবহুল রেস্তোরাঁ ও পানশালায় হানা দিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ইডি সূত্রের দাবি, এই হোটেল ও পানশালাগুলির আড়ালে চলছিল নারী পাচার এবং বিপুল অর্থ নয়ছয়ের চক্র। ওই তিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক ফার্ম ও সংস্থার আর্থিক লেনদেনের খোঁজও নিচ্ছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
ইডি সূত্রে জানা যায়, ২০১৫ সালে দায়ের হওয়া একটি পুরনো FIR-এর ভিত্তিতেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইনের (PMLA) আওতায় তদন্ত শুরু হয়েছিল। তারই সূত্র ধরে এদিন শহরের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন- SIR: নাম নেই লিস্টে, নেই শান্তি মনে! SIR আতঙ্কে দিনমজুর থেকে শিক্ষক! থামছেই না মৃত্যুমিছিল?
সল্টলেক, পার্কস্ট্রিট, নিউটাউন ও মধ্য কলকাতার একাধিক নামী হোটেল ও পানশালায় তল্লাশি চলছে। ইডির হাতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডেটা মিলেছে বলে জানা গিয়েছে। ওই নথিগুলির মাধ্যমে অর্থ লেনদেন ও পাচার চক্রের মূলসূত্র বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন-SIR 2025: বাংলাই এগিয়ে! SIR কর্মসূচিতে সারা দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, ‘মডেল স্টেট’ হতে চলেছে রাজ্য?
অন্যদিকে, শহরের অভিজাত এলাকায় এই হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে ইডির এই অভিযান ঘিরে। তবে ED সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তদন্তমূলক তল্লাশি চালানো হলেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যবসায়ীকেই তলব করা হতে পারে। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রমাণের ভিত্তিতেই অভিযান চলছে। আর্থিক দুর্নীতি ও মানব পাচারের সঙ্গে যুক্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি রেহাই পাবে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us