MGNREGA: ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের বেনজির তৎপরতা, কেন্দ্রকে ১ মাসের আল্টিমেটাম

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ। কেন্দ্রকে এক মাসের মধ্যে হলফনামা জমার নির্দেশ। সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পর রাজ্যের শ্রমিকদের মুখে হাসি— গ্রামীণ কর্মসংস্থানে নতুন আশার আলো।

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ। কেন্দ্রকে এক মাসের মধ্যে হলফনামা জমার নির্দেশ। সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পর রাজ্যের শ্রমিকদের মুখে হাসি— গ্রামীণ কর্মসংস্থানে নতুন আশার আলো।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news live updates  ,Kolkata news today  ,SSC teacher recruitment result 2025  ,Alipore weather forecast  ,Bengal temperature drop  ,West Bengal winter 2025,  Kolkata cold weather,  Richa Ghosh felicitation Eden Gardens,  CAB event Kolkata,  North Bengal fog alert,  South Bengal weather news  ,West Bengal latest updates,  Kolkata breaking news,পশ্চিমবঙ্গের খবর লাইভ  ,কলকাতার আজকের খবর  ,এসএসসি শিক্ষক নিয়োগ ফলাফল,  আলিপুর আবহাওয়া আপডেট,  বাংলার শীতের খবর , পশ্চিমবঙ্গে নামছে পারদ,  কলকাতার আবহাওয়া আজ  ,রিচা ঘোষ সংবর্ধনা  ,ইডেন গার্ডেন্স অনুষ্ঠান  ,উত্তরবঙ্গে কুয়াশা সতর্কতা,  দক্ষিণবঙ্গের ঠান্ডা,  আজকের সর্বশেষ খবর পশ্চিমবঙ্গ , কলকাতা নিউজ আপডেট

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

100 Days Work: ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে ফের জোরচার চর্চা! পশ্চিমবঙ্গে বন্ধ থাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) পুনরায় চালুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে — অবিলম্বে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া টাকার বিষয়ে এক মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে।

Advertisment

আদালতের এই নির্দেশে নতুন করে আশার আলো দেখছে রাজ্যের লক্ষাধিক গ্রামীণ শ্রমিক। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের জনগণের সাংবিধানিক অধিকার হিসেবে ১০০ দিনের কাজকে “অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যায় না।”

এর আগে, কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছিল— পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের প্রতিনিধি দল একাধিকবার রাজ্য সফর করে তদন্ত চালায়। এরপর কেন্দ্র বাংলা থেকে ওই খাতে টাকা পাঠানো বন্ধ করে দেয় এবং কার্যত স্থগিত হয়ে যায় রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্প।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের শীর্ষ নেতৃত্ব বহুবার প্রকাশ্যে কেন্দ্রকে "অন্যায়ভাবে প্রকল্প বন্ধ রাখার" অভিযোগে তিরষ্কার করেছেন।

অবশেষে, সুপ্রিম কোর্টে মামলা গিয়ে কেন্দ্রের অবস্থান নড়ে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে পশ্চিমবঙ্গে। সেই রায়ের প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্ট আজ আবারও নির্দেশ দিয়েছে, কেন্দ্র ও রাজ্য উভয়কেই দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে প্রকল্প বাস্তবায়ন শুরু হয়।

আরও পড়ুন-ED raid: রেস্তোরাঁর আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়? একযোগে কলকাতার সাত জায়গায় ইডির তল্লাশি

আদালতের মন্তব্য, “বকেয়া টাকার বিষয়ে কেন্দ্রকে আগামী এক মাসের মধ্যে সুনির্দিষ্ট তথ্যসহ হলফনামা জমা দিতে হবে। রাজ্যের শ্রমিকদের প্রাপ্য বকেয়া অর্থ নিষ্পত্তির দায় কেন্দ্রের।”

আরও পড়ুন-Banglar Mati Banglar Jol: ‘বাংলার মাটি, বাংলার জল’ এখন রাজ্যগান! স্কুলে গাইতেই হবে প্রতিদিন সকালে

 এই নির্দেশে রাজ্যের রাজনৈতিক মহলেও তীব্র সাড়া পড়েছে। একদিকে রাজ্য সরকার স্বস্তি পেয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় দপ্তরে শুরু হয়েছে ব্যস্ততা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যে ফের গতি ফিরতে পারে বলে আশা করছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা।

tmc kolkata news Calcutta High Court west bengal latest news MGNREGA 100 Days work