/indian-express-bangla/media/media_files/2025/04/14/ZkxOY1cqRLJyXHwdwaZW.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
West Bengal primary teacher recruitment scam: আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। এর আগে ২০২৩ সালে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের রায় শুনিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার রায় ঘোষণা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় ঘোষণা করেছিলেন ডিভিশন বেঞ্চেও হয়তো সেই রায়ই বহাল থাকবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনও চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি। সম্প্রতি যে পুলিশে নিয়োগ হয়েছে, সেখানেও OMR-এর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার বিশ্বাস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক জায়গাটি ধরেছিলেন। সেটা বেঠিক হওয়ার কোনও জায়গা নেই।"
আরও পড়ুন- WB primary teachers scam verdict live: প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজই ফয়সালা হাইকোর্টে
এরই পাশাপাশি এদিন ফের একবার SIR প্রক্রিয়ায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস প্রসঙ্গেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। এর আগে রাজ্যের ২২০০-এর বেশি বুথে গত ২৩ বছরে একজন ভোটারেরও মৃত্যু হয়নি বলে দাবি করা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে সেই বুথের সংখ্যা কমে হয় ৪৮০। এখন ওই বুথগুলিতে নিবিড় তদারকি চালাচ্ছে নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমরা এতজিন বলছিলাম ২২০০-এর বেশি বুথে অমরত্ব পাওয়া যাবে। এখন বলছি ৪০০-এর বেশি বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন। যারা চান বাবা-মা শতায়ু হোন, তারা ওখানে গিয়ে বাড়ি কিনে থাকুন। ১০০ পেরিয়ে যাবে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা পাঁচালি।"
আরও পড়ুন-Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us