Calcutta High Court: যোগ্যরা বঞ্চিত আর অযোগ্যরা পাশ? এবার SSC-র নয়া নিয়োগ পরীক্ষা নিয়েও মামলা হাইকোর্টে

SSC case: এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ঘিরে নতুন বিতর্ক। অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা—জানুন পুরো ঘটনা।

SSC case: এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ঘিরে নতুন বিতর্ক। অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা—জানুন পুরো ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news  ,Kolkata news live,  West Bengal live updates  ,Kolkata breaking news  ,Bengal political news,  WB headlines 3 December 2025,  Kolkata latest updates  ,West Bengal top stories,  Kolkata weather updates,  West Bengal election news,পশ্চিমবঙ্গ খবর  ,কলকাতার লাইভ আপডেট  ,আজকের কলকাতা সংবাদ  ,পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ,  ৩ ডিসেম্বর ২০২৫ নিউজ  ,বাংলা লাইভ আপডেট  ,কলকাতা আবহাওয়া আপডেট  ,পশ্চিমবঙ্গ রাজনৈতিক খবর,  আজকের শিরোনাম  ,কলকাতা টপ স্টোরিজ,primary teachers recruitment scam,  WB primary teacher verdict live,  West Bengal teacher scam judgment  ,primary TET recruitment scam,  Kolkata High Court verdict today,  WB teacher job cancellation case,  teacher recruitment corruption case , primary teacher case live updates,  32k teachers verdict West Bengal  ,WB TET scam final judgment,প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি,  শিক্ষক নিয়োগ রায় লাইভ আপডেট , পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক রায়,  টেট নিয়োগ কেলেঙ্কারি মামলা,  কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Teacher recruitment scam: ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সদ্য প্রকাশিত একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল নিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেকে—যাদের পূর্ববর্তী তালিকায় ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল—তারা আবারও এই পরীক্ষায় বসেছেন এবং ফলাফলে তাঁদের নামও রয়েছে।

Advertisment

মামলাকারীদের দাবি, ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলে যাঁরা ‘অযোগ্য’ বলে অভিহিত হয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজন ২০২৫ সালের একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, তাঁদের কয়েকজন ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়েছে। যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

Advertisment

স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, চিহ্নিত অযোগ্যদের আবেদন পরবর্তী পর্যায়ে বাতিল করা হবে। কিন্তু মামলাকারীদের বক্তব্য, নিয়মের ফাঁক গলে এই অযোগ্যদের অনেকে শুধু পরীক্ষায় অংশ নেননি, বরং পাশও করেছেন। তাঁদের নাম ফলাফলের তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

আরও পড়ুন-SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!

এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

মামলাকারীদের আরও অভিযোগ, অযোগ্যদের পুনরায় সুযোগ দেওয়া হলেও প্রকৃত যোগ্য চাকরি–হারানোদের অনেকেই তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন-South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

 এসএসসি ইতিমধ্যেই একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল। তার ওপর নতুন করে এই মামলা শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা এবং ন্যায্যতা নিয়ে আবারও বিতর্ক বাড়াল। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের হাজারো শিক্ষক–প্রার্থী।

kolkata news Calcutta High Court SSC recruitment WB SSC Scam west bengal latest news Breaking news Latest news