/indian-express-bangla/media/media_files/2025/11/23/kolkata-hotel-death-2025-11-23-12-52-04.jpg)
দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে
Kolkata Kasba Murder: দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাজডাঙ্গা এলাকার ওই হোটেলের পঞ্চম তলার একটি ঘর থেকে ৩৩ বছরের আদর্শ লোসালকারের দেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু হল বহুজাতিক সংস্থায় কর্মরত ওই যুবকের তা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ।
আরও পড়ুন- এক সপ্তাহে এত দাম বেড়েছে সোনার? মাথায় হাত মধ্যবিত্তের
হোটেল কর্তৃপক্ষ খবর দেওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই তিন ব্যক্তি ওই হোটেলে চেক-ইন করেছিলেন। কিছুক্ষণ একসঙ্গে থাকার পর রাতেই তাঁদের মধ্যে দু’জন হোটেল ছেড়ে বেরিয়ে যান এবং আর ফেরেননি। শনিবার দুপুরে ওই একই ঘর থেকেই তৃতীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ওই যুবক বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসালকা। তিনি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে সেদিন যে দু’জন হোটেলে এসেছিলেন তাদের পরিচয়ও জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন- গ্র্যাচুইটি ও সামাজিক সুরক্ষায় বিপুল বদল, নতুন শ্রম আইন বদলে দেবে ৫০ কোটি কর্মীর জীবন
ঘটনা তদন্তে হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চেক-ইনের সময় জমা দেওয়া পরিচয়পত্র, মোবাইল নম্বর এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর সঠিক কারণ এবং সময় নির্ধারণ করা যায়।
এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, “কসবা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”
আরও পড়ুন- SIR পর্বে BLO মৃত্যু নিয়েও রাজনীতি করছেন মমতা? বিস্ফোরক অভিযোগে বাংলা তোলপাড়
প্রসঙ্গত, মাত্র এক মাস আগেই পার্ক স্ট্রিটের একটি হোটেলের বক্স-খাটের ভিতর থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। পরপর এমন ঘটনায় শহরের হোটেলগুলির নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us