/indian-express-bangla/media/media_files/2026/01/17/modi-malda-2026-01-17-16-39-01.jpg)
News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata Updates: “বাংলার প্রতিটি মানুষের জন্য স্থায়ী বাড়ি, বিনামূল্যে রেশন এবং বিদ্যুতের সুবিধা নিশ্চিত করতে চাই। কিন্তু তৃণমূল সরকার দরিদ্রদের কল্যাণে বাধা সৃষ্টি করছে।” এভাবেই মালদার জনসভা থেকে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় কার্যকর করা হয়নি। বিজেপি ক্ষমতায় এলে কৃষক ও যুবকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “অনুপ্রবেশকারীরা বাংলার জনসংখ্যার ভারসাম্য নষ্ট করেছে। বিজেপি সরকার এলে নির্বাচিত অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। মোদী বলেন, "কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালাচ্ছে," তিনি বলেন। "কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালাচ্ছে। লক্ষ লক্ষ পরিবার এর সুবিধা নিয়েছে এবং তাদের ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। কেন্দ্রের বিজেপি সরকার এই উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আমি চাই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবার এই বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাক"।
Delighted to flag off India’s first Vande Bharat sleeper train from Malda. Several Amrit Bharat train services are also being introduced to boost connectivity.
— Narendra Modi (@narendramodi) January 17, 2026
https://t.co/rh7OaIeTvR
বাংলার মানুষ বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাওয়া উচিত
প্রধানমন্ত্রী মোদী বলেন, "কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প পরিচালনা করছে। লক্ষ লক্ষ পরিবার এর সুবিধা নিয়েছে এবং তাদের ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। কেন্দ্রীয় সরকার এই উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আমি চাই বাংলার লক্ষ লক্ষ পরিবার এই বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা ভোগ করুক। আপনার পরিবারের বিদ্যুৎ বিলও শূন্যে নামিয়ে আনা উচিত, কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস সরকার দরিদ্রদের উপকারের জন্য এই ধরনের কাজ করতে বাধা দিচ্ছে।"
ভারতীয় রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আর সেই ইতিহাসের সাক্ষী থাকল বাংলার মালদা। শনিবার বঙ্গ সফরের শুরুতেই মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নাড়তেই অসমের উদ্দেশ্যে রওনা দিল ঝকঝকে এই অত্যাধুনিক ট্রেন।
উদ্বোধন ও যাত্রা শুরু এদিন মালদা টাউন স্টেশনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এতদিন দেশে শুধুমাত্র বন্দে ভারতের চেয়ার-কার চললেও, দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখে এই প্রথম স্লিপার সংস্করণ চালু করা হলো। মালদা থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত এই রেল যোগাযোগ উত্তর-পূর্ব ভারতের যাতায়াত ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী
অন্যদিকে, উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষে আজই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন-পুকুর সংস্কারের সময় যন্ত্রের ডগায় উঠে এল ইতিহাস, রায়নায় উদ্ধার হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি
বহরমপুরে অভিষেকের রোড-শো
পিছিয়ে নেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডও। মুর্শিদাবাদে আজ ঠাসা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ তিনি কোনো জনসভা করছেন না ঠিকই, কিন্তু বহরমপুরে একটি মেগা রোড-শো করবেন। শাসকদলের এই ‘জনসংযোগ যাত্রা’ ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।
আরও পড়ুন-বাবার পরিচয় দিতে না পারার ভয়, SIR আতঙ্কে শেষমেশ বিষপান বধূর
শীতের বিদায়বার্তা
রাজনীতির উত্তাপ বাড়লেও, প্রকৃতিতে এখনও শীতের আমেজ বহাল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শনিবার এবং আগামীকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই বদলাবে পরিস্থিতি। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
- Jan 17, 2026 15:26 IST
Vaibhav Suryavanshi break Virat Kohli Record: বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব
২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) শনিবার (১৭ জানুয়ারি) সপ্তম ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারত (India U19 Cricket Team) এবং বাংলাদেশ আপাতত একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। বৃষ্টির কারণে টস হতে কিছুটা হলেও দেরি হয়। তবে শেষপর্যন্ত টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাট করতে নেমে পড়েছে।এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী এক অনন্য রেকর্ড কায়েম করলেন। তার থেকেও বড় কথা, তিনি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙার জন্য বৈভবের মাত্র ৪ রান দরকার ছিল। আসলে, অনূর্ধ্ব ১৯ ইউথ ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি মোট ২৮ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৫ ইনিংসে তিনি ৪৬.৫৭ ব্যাটিং গড়ে মোট ৯৭৮ রান করেন। অন্যদিকে, এই ম্য়াচের আগে বৈভব ৫৪.০৫ ব্যাটিং গড়ে মোট ৯৭৫ রান করেছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলে আল ফহাদকে কভার পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতেই 'কিং' কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি।
- Jan 17, 2026 15:25 IST
IND U19 vs BAN U19 Toss Controversy:ভরা মাঠে 'অওকাত' চেনাল টিম ইন্ডিয়া
ভারত এবং বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যে আপাতত চলছে ধুন্ধুমার লড়াই। টস হেরে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছে। শুরুতেই ভারত ২ উইকেট হারালেও ভারত বর্তমানে এই ম্য়াচের হাল ধরে নিয়েছে। আপাতত ব্যাট করছেন বৈভব সূর্যবংশী (৭০) এবং অভিজ্ঞান কুণ্ডু (২১)। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ১১২ রান করেছে।তবে এই ম্য়াচের (ICC U19 World Cup 2026) টস নিয়ে এক নয়া বিতর্ক তৈরি হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, টসের সময় বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আয়ুশ মহাত্রে। বিষয়টি নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে জলঘোলা করতে শুরু করেছে।
- Jan 17, 2026 15:24 IST
Vande Bharat Sleeper:দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’-এর সূচনা প্রধানমন্ত্রীর, জানুন সময়সূচি ও ভাড়া
ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল বাংলা থেকেই। আজ, ১৭ জানুয়ারি মালদা থেকে দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ও কামাখ্যার (গুয়াহাটি) মধ্যে সংযোগকারী এই ট্রেনটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় গতি ও স্বাচ্ছন্দ্যের নতুন নজির গড়বে। এতদিনের চেয়ার-কার বন্দে ভারতের পর, এই প্রথম রাতে শুয়ে ভ্রমণের জন্য আসছে স্লিপার সংস্করণ।
বিস্তারিত পড়ুন- Vande Bharat Sleeper: মালদা থেকে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’-এর সূচনায় প্রধানমন্ত্রী, জানুন সময়সূচি ও ভাড়া
- Jan 17, 2026 15:22 IST
Gold Silver Rate, 17 January: হুড়মুড়িয়ে কমল সোনার দাম
দেশে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমল। ১৭ জানুয়ারি সকালে রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে নেমে এসেছে ১,৪৩,৫৪০ টাকায়। মুম্বইতেও একই ধারা বজায় রেখে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৪৩,৩৯০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য কমে প্রতি আউন্সে ৪,৬০৩.৫১ ডলারে নেমেছে।দেশের বিভিন্ন শহরে সোনার দামের দিকে তাকালে দেখা যাচ্ছে, আজ মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৭৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩১,৮০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের দাম ১,৪৩,৫৪০ টাকা, আর ২২ ক্যারেটের দাম ১,৩১,৫৯০ টাকা। মুম্বই, চেন্নাই ও কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩১,৪৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৩,৩৯০ টাকা রয়েছে।
- Jan 17, 2026 15:22 IST
Maharashtra Municipal Election 2026: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়
মহারাষ্ট্রের পুর নির্বাচনে বড় সাফল্য পেল বিজেপি-শিবসেনা (শিন্দে) জোট। বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) সহ রাজ্যের ২৯টি পৌর কর্পোরেশন নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রতিক্রিয়া জানিয়ে এনডিএ কর্মীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই ফলাফল প্রমাণ করে যে মহারাষ্ট্রের মানুষ এনডিএ-র জনকল্যাণমূলক ও সুশাসনের এজেন্ডার উপর আস্থা রেখেছেন।
- Jan 17, 2026 15:20 IST
Beldanga Violence Live Updates: বেলডাঙায় রুদ্রমূর্তি পুলিশের
অবশেষে পুলিশি হস্তক্ষেপে সচল হলো ১২ নম্বর জাতীয় সড়ক। শুক্রবারের পর শনিবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। তবে এদিন দুপুরে ‘ফুল অ্যাকশন’ মোডে নামে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ (RAF) লাঠিচার্জ করে জাতীয় সড়কের অবরোধ তুলে দেয়। যদিও সড়কপথ মুক্ত হলেও রেল পরিষেবা ব্যাহত হয়েছে ব্যাপক ভাঙচুরের জেরে।
- Jan 17, 2026 14:49 IST
Beldanga Protest Updates: 'বেলডাঙা কি ভারতের বাইরে?', অশান্তি নিয়ে রাজ্যকে বিঁধলেন সম্বিত পাত্র
বেলডাঙার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এদিন প্রশ্ন তোলেন, "বেলডাঙা কিংবা বাংলা কি ভারতের বাইরে? " তিনি আরও বলেন, "দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এমন শাসনব্যবস্থা বাংলা জারি করেছেন যে বর্তমানে বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তুষ্টিকরণের রাজনীতির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলাকে ভাগ করতে।"
- Jan 17, 2026 14:49 IST
Beldanga Protest Updates: বেলডাঙার লোকাল পুলিশ সক্রিয় নয় : হুমায়ুন
শুক্রবারের পর শনিবারেও অশান্ত বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ। অবরোধ শুরু হয়ে যায় রেললাইনেও। ঘটনাস্থলে গিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, "বেলডাঙার লোকাল পুলিশ প্রশাসন সক্রিয় নয়। সেই কারণেই পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ বাইরে আক্রান্ত হচ্ছে। তাদের ক্ষোভ জাতীয় সড়কে এসে পড়ছে। আজ বিহারেও একটা ছেলে মার খেয়েছে। কেউ কেউ রটিয়েছে সেও মারা গেছে। বেলডাঙ্গা হাসপাতালে সেই যুবক ভর্তি।"
- Jan 17, 2026 14:42 IST
Beldanga Violence Updates: বেলডাঙায় ‘ফুল অ্যাকশন’ মোডে পুলিশ
শনিবার সকাল থেকে জাতীয় সড়ক ও রেললাইন জুড়ে চলা নজিরবিহীন তাণ্ডবের পর অবশেষে দুপুরে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বেলডাঙার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার দুপুরে ‘ফুল অ্যাকশন’ মোডে নামল পুলিশ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ সুপারের স্পষ্ট হুঁশিয়ারি, “অনেকক্ষণ ধৈর্য ধরেছি, এবার আর কাউকে রেয়াত করা হবে না।”
- Jan 17, 2026 14:08 IST
West Bengal News Live: বন্ধ লালগোলা সেকশনের ট্রেন চলাচল
গতকালের পর আজ আবারও বেলডাঙায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়। বেলডাঙার বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে শ'য়-শ'য়ে বিক্ষোভকারী রীতিমতো তাণ্ডব শুরু করে। জাতীয় সড়কে আটকে পড়ে বহু যানবাহন। এরই পাশাপাশি রেললাইন জুড়ে শুরু হয়ে যায় অবরোধ। বন্ধ হয়ে যায় লাল লালগোলা সেকশনের ট্রেন চলাচল। যার জেরে যারপরনাই দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।
- Jan 17, 2026 11:30 IST
West Bengal News Live: মালদা থেকে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’-এর সূচনা
ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা বাংলা থেকেই। আজ, ১৭ জানুয়ারি মালদা থেকে দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ও কামাখ্যার (গুয়াহাটি) মধ্যে সংযোগকারী এই ট্রেনটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় গতি ও স্বাচ্ছন্দ্যের নতুন নজির গড়বে। এতদিনের চেয়ার-কার বন্দে ভারতের পর, এই প্রথম রাতে শুয়ে ভ্রমণের জন্য আসছে স্লিপার সংস্করণ।
- Jan 17, 2026 10:03 IST
Kolkata News Live Updates: ভরা মাঘেই কি শীতের বিদায়ঘণ্টা?
রাজ্যে আপাতত শীতের দাপুটে ব্যাটিং জারি থাকলেও, এবার তার ক্রিজ ছাড়ার সময় হয়ে এল। মাঘের শুরুতেও শীতের আমেজ রাজ্যজুড়ে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এই জমাটি ইনিংস আর বেশিদিন স্থায়ী হবে না। সপ্তাহান্তের ছুটির মেজাজ কাটলেই রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Jan 17, 2026 10:03 IST
West Bengal News Live: রায়নায় উদ্ধার হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি
পুকুরের মাটি কাটার সময় যন্ত্রের ডগায় উঠে এল প্রায় হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার পলাসন গ্রামের সাঁইপাড়ায়। মাটির নিচ থেকে এই মহামূল্যবান পুরাকীর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় স্থান পেয়েছে।
- Jan 17, 2026 10:00 IST
WB News Live Updates: অভিষেকের ‘বেফাঁস’ মন্তব্যে তোলপাড় নেটপাড়ায়
সতীদাহ প্রথা রদ নিয়ে বলতে গিয়ে গুলিয়ে ফেললেন ইতিহাস? নাকি নিছকই ‘স্লিপ অফ টাং’? মেদিনীপুরের কলেজ মাঠের সভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করতে গিয়ে তিনি সতীদাহ প্রথার যে ব্যাখ্যা দিলেন, তা শুনে নেটিজেনদের একাংশ হতবাক। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
- Jan 17, 2026 09:59 IST
West Bengal News Live Updates: পুলিশ কর্মীর হাতেই ‘শ্লীলতাহানি’
রক্ষকের ভূমিকায় থাকা পুলিশের বিরুদ্ধেই এবার উঠল শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। রান্নার কাজে গিয়ে খোদ কলকাতা পুলিশের এক কর্মীর লালসার শিকার হতে হলো এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায়। নির্যাতিতা তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। এই ঘটনায় পুলিশি ব্যবস্থার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us