West Bengal News Updates: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা?

West Bengal News Updates 27 January 2026: মমতার দিল্লি সফর থেকে নীতিন নবীনের বঙ্গ সফর, রাজনীতির সব খবর। সঙ্গে শীতের বিদায় বার্তা। ২৭ জানুয়ারি ২০২৬, কলকাতা ও পশ্চিমবঙ্গের সব ব্রেকিং নিউজ ও লাইভ আপডেট।

West Bengal News Updates 27 January 2026: মমতার দিল্লি সফর থেকে নীতিন নবীনের বঙ্গ সফর, রাজনীতির সব খবর। সঙ্গে শীতের বিদায় বার্তা। ২৭ জানুয়ারি ২০২৬, কলকাতা ও পশ্চিমবঙ্গের সব ব্রেকিং নিউজ ও লাইভ আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee Supreme Court,  West Bengal Voter List Controversy,  Special Intensive Revision (SIR),  Election Commission of India (ECI),  Mamata Banerjee vs ECI,  Voter Name Deletion West Bengal,  CJI Surya Kant  ,Micro Observers Issue  ,WB Assembly Election 2026,  WhatsApp Commission Remark,মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট  ,ভোটার তালিকা সংশোধন বিতর্ক  ,নির্বাচন কমিশন বনাম মমতা  ,সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা  ,৫৮ লক্ষ নাম বাদ  ,বিজেপি মাইক্রো অবজারভার,  হোয়াটসঅ্যাপ কমিশন,  ভোটার তালিকা থেকে নাম বাদ  ,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Kolkata News Updates: এবার দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে রাজনৈতিক মহলের ধারণা, খুব শীঘ্রই তিনি রাজধানী পাড়ি দেবেন। সূত্রের খবর, এই সফরে দলীয় সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন নেত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনা এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে ঘুঁটি সাজাতেই এই বৈঠক। পাশাপাশি, বেশ কয়েকজন জাতীয় স্তরের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গেও মমতার সৌজন্য সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

Advertisment

তৃণমূল যখন দিল্লির পথে, তখন পাল্টা কর্মসূচিতে রাজ্যে বিজেপির সর্বভারতীয় নেতা নীতিন নবীন। আজই দু’দিনের সফরে বঙ্গে নবীন। বিজেপির সর্বভারতীয় স্তরের দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর।

আরও পড়ুন- West Bengal Weather: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! মাঘেই বসন্তের আমেজ, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দলীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় দুর্গাপুরে ‘কমল মেলা’ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর রাতেই দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। আগামীকাল দুর্গাপুর ও রানিগঞ্জে একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি নেতার।

আরও পড়ুন- Murshidabad news: রাত ২টায় বাথরুমে গিয়ে উধাও মহিলা! রক্তের দাগ, নেই দেহ, রহস্য ঘনীভূত সামসেরগঞ্জে

অন্যদিকে, রাজনীতির পারদ চড়লেও, প্রকৃতির পারদও এবার উর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। হাড়কাঁপানো ঠান্ডা আর নয়, এবার গুটি গুটি পায়ে বিদায়ের পথ ধরেছে শীত।

আরও পড়ুন-West Bengal SIR 2025: এসআইআর পর্বে বিডিও'র বিরুদ্ধে 'অ্যাকশনে 'কমিশন, মুখ্য সচিবকে কড়া চিঠি, অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন ভোর ও রাতের দিকে শীতের আমেজ মিললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম পোশাক রাখা অস্বস্তিকর হয়ে উঠবে। এবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার পালা শুরু। অর্থাৎ, জাঁকিয়ে শীতের আশা ছেড়ে এবার বসন্তের আবহাওয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে হবে রাজ্যবাসীকে।

  • Jan 27, 2026 17:56 IST

    West Bengal News Live: বঙ্গ সফরে এলেন নীতিন নবীন

    বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন বঙ্গ সফরে এসেছেন। অন্ডাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।



  • Jan 27, 2026 15:37 IST

    Bangladesh Cricket in ICC T20I World Cup: টি-২০ বিশ্বকাপে ফের এন্ট্রি নিতে পারে বাংলাদেশ?

    ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একাধিক বিতর্ক শিরোনামে উঠে এসেছে। কয়েকদিন আগেই আইসিসি ঘোষণা করেছিল, বাংলাদেশের (Bangladesh Cricket) পরিবর্তে এবারের টি-২০ বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড ক্রিকেট দল (Scotland Cricket Team)। আসলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে এই টুর্নামেন্ট খেলবে না। বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার পর পাকিস্তানও (Pakistan Cricket Team) টুর্নামেন্ট বয়কটের হুমকি দিতে শুরু করেছিল। এই গোটা বিতর্কে এবার একটি চাঞ্চল্যকর মোড় এসেছে। নতুন আপডেট অনুসারে, পাকিস্তানকে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।



  • Jan 27, 2026 15:37 IST

    India vs Pakistan:পাকিস্তানকে এবার সরাসরি 'হুঁশিয়ারি' প্রাক্তন ভারতীয় অধিনায়কের!

    আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। বাংলাদেশ ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও ইতিমধ্যে ICC-কে হুমকি দিয়েছে, তারাও বিশ্বকাপ খেলার জন্য দল পাঠাবে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত পরামর্শ দিয়েছেন, পাকিস্তান যদি একান্তই না চায়, তাহলে ওদের খেলতে আসার দরকার নেই। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে ভারতীয় ক্রিকেট দল এমনিতেই ওদের ছাল-চামড়া তুলে নেবে। আর সেকারণেই ওরা একটা 'ছুতো' বের করে বিশ্বকাপ না খেলার ফন্দি আঁটছে।



  • Jan 27, 2026 15:36 IST

    FIFA World Cup 2026 Controversy: বন্ধ হয়ে যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ?

    আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এই বছর বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। তবে প্রাক্তন ফিফা প্রেসিডেন্স শ্যেপ ব্লাটারের একটি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, সেকারণেই নাকি এই মেগা টুর্নামেন্ট নাকি স্থগিত করা হতে পারে। এমনকী, গোটা টুর্নামেন্ট নাকি বয়কটও করা হতে পারে। গোটা ফুটবল বিশ্ব আপাতত শ্যেপ ব্লাটারের মন্তব্য নিয়ে আলোচনা শুরু করেছে। যদিও ফিফা এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে।



  • Jan 27, 2026 15:36 IST

    West Bengal News Live: মমতার প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ

    West Bengal Politics: লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সলতে পাকানোর মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সম্মুখ সমরে আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গোটা দেশে যদি কেউ সাহস করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে থাকেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Jan 27, 2026 13:33 IST

    Kolkata News Live: ইউরোপের সঙ্গে হাত মেলাল ভারত

    ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে হতে চলা ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ (FTA)-কে ‘মাদার অফ অল ডিলস’ বা সমস্ত চুক্তির জননী হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভার্চুয়ালি ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এর উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী জানান, এই চুক্তি ভারতের উৎপাদন শিল্পে (Manufacturing) জোয়ার আনবে এবং পরিষেবা ক্ষেত্রকে (Services Sector) আরও প্রসারিত করবে।



  • Jan 27, 2026 13:33 IST

    WB News Live: পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট

    পশ্চিমবঙ্গের পরবর্তী পুলিশ মহানির্দেশক বা ডিজি (DG) কে হবেন, তা নিয়ে আইনি জটিলতা আরও গভীর হলো। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ‘ক্যাট’ (CAT)-এর বেঁধে দেওয়া সময়সীমাকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এর ফলে রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ পদে স্থায়ী নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।



  • Jan 27, 2026 11:36 IST

    Kolkata News Live: অখিলেশের ভবিষ্যদ্বাণী

    "দিদি ইডি-কে হারিয়েছেন, এবার বিজেপিকেও হারাবেন।" বিধানসভা নির্বাচনের আগে কলকাতা সফরে এসে জোর গলায় এই দাবিই করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলেও ভবিষ্যদ্বাণী করে দিলেন মুলায়ম-পুত্র।



  • Jan 27, 2026 11:35 IST

    Bank Strike Today: আজ দিনভর ব্যাংক ধর্মঘট

    প্রজাতন্ত্র দিবসের ছুটির রেশ কাটতে না কাটতেই আজ, মঙ্গলবার বড়সড় ভোগান্তির মুখে ব্যাংক গ্রাহকরা। আজ, ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স’ (UFBU)। সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে এই ধর্মঘটের জেরে আজ দিনভর ব্যাহত হতে পারে সরকারি ব্যাংকগুলির পরিষেবা।



  • Jan 27, 2026 11:34 IST

    West Bengal News Live: মোদীর সভার জবাব দিতেই কাল সিঙ্গুরে মমতা?

    মোদীর সভার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানার প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবারের সভার জবাব দিতে আগামীকাল অর্থাৎ ২৮ জানুয়ারি সিঙ্গুরেই পাল্টা সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাসকদল সূত্রে খবর, ওই দিন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি জনসভাও করতে পারেন নেত্রী।



  • Jan 27, 2026 11:34 IST

    WB News Live Updates: বিজেপির বিক্ষোভ

    নাজিরাবাদে আগুন লাগা গুদামের সামনে বিক্ষোভ শুরু করল বিজেপি। খেয়াদহ ২ পঞ্চায়েতের ৩ নম্বর মণ্ডল বিজেপি নেতৃত্বের তরফে এদিন নাজিরাবাদে বিক্ষোভ দেখানো হয়। পতাকা হাতে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি অবৈধভাবে জলা জমি ভরাট করে এই সমস্ত গুদাম তৈরি হয়েছিল। অবৈধ গুদাম ভেঙে ফেলা মৃতদের ক্ষতিপূরণের দাবি জানান বিজেপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে আসেন প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। ময়নার বহু শ্রমিক ওই কারখানায় ছিলেন। সকাল ১১টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর গাড়ি ঢোকার সময়, গাড়ির সামনেই পতাকা হতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।



  • Jan 27, 2026 08:58 IST

    West Bengal News Live: সোনারপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

    রক্ষকই ভক্ষক! পারিবারিক পরিচয়ের সুযোগ নিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। ধৃতের নাম অমিত দে। সোনারপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।



  • Jan 27, 2026 08:44 IST

    West Bengal News Live Updates: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা!

    হাড়কাঁপানো ঠান্ডা আর নয়, এবার গুটি গুটি পায়ে বিদায়ের পথে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে এবার ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ। মাঘের মাঝামাঝেই কার্যত বসন্তের আগমনী বার্তা বাতাসে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই আবহাওয়ার মেজাজ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।



West Bengal News Live Kolkata Weather Today Kolkata Live Updates Mamata Banerjee Delhi Visit Nitin Nabin West Bengal Tour