/indian-express-bangla/media/media_files/2025/12/22/humayun-mamata-2025-12-22-14-56-08.jpg)
Humayun Kabir new party: মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হুমায়ুন কবীরের।
Kolkata News Updates Today: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে তিনি এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে SIR সংক্রান্ত তাঁর ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আবেদনের শুনানিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এনিয়েই তৃণমূল সুপ্রিমোকে নিশানা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, "মুখ্যমন্ত্রী নাটক করেছেন। বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। মুসলিমদের পাশে তিনি আছেন এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কথাতেই আছে সাপ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে। তিনি দেখাচ্ছেন বিজেপি পরিচালিত কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। কিন্তু এই ভোটাররাই ভোটে উপযুক্ত জবাব দেবেন"। এদিকে এদিনই খিদিরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবীর। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাস-ফুল শিবির।
আই-প্যাক কার্যালয়ে ইডির অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর দাবি তুলেছেন বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি অভিযোগ করেন, ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী অর্থ পাচার মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। গিরিরাজ সিংয়ের বক্তব্য, “এটি অত্যন্ত গুরুতর অপরাধ। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো উচিত।”
মঙ্গলবার গিরিরাজ সিং জানান, গত জানুয়ারিতে ইডি কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিস এবং সংস্থার পরিচালক প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায়। কয়লা পাচার মামলার সূত্র ধরে এই তল্লাশি চালানো হয়। তাঁর অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী ইডির কাছ থেকে প্রমাণ সরিয়ে নিয়েছেন এবং তদন্তে বাধা দিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কড়া সমালোচনা করেছেন গিরিরাজ সিং। তিনি বলেন, “এসআইআর প্রক্রিয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ৯৮-৯৯ শতাংশ সরকারি কর্মকর্তাকে কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীতে পরিণত করেছিলেন। নির্বাচন কমিশনের যেকোনো কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার অধিকার রয়েছে, কিন্তু মমতা তাঁদের দলীয় স্বার্থে ব্যবহার করেছেন।” এই মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইডির আবেদনের শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রেখেছে শীর্ষ আদালত।
এসআইআর (SIR) মামলা চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। এই মামলায় রাজ্যের হয়ে নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১০টার পর সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর ভূমিকায় শীর্ষ আদালতে দাঁড়াচ্ছেন। এই ঘটনা ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
অন্যদিকে, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট (Impeachment) প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে তৃণমূল। গতকালই মুখ্যমন্ত্রী এর ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, দলের অন্দরে এই নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। সংসদে এই প্রস্তাব পেশ করতে হলে অন্যান্য বিরোধী দলগুলোর সমর্থনের প্রয়োজন।
আরও পড়ুন- West Bengal Weather: যাই যাই করেও যাচ্ছে না শীত! মাঘের শেষেও কি ফের এক দফায় 'খেল' দেখাবে ঠান্ডা?
তাই বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের মাঝে এই পদক্ষেপ মোদী সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
People's Advocate Vs Devil's Advocate. pic.twitter.com/D9PUyjkeDY
— All India Trinamool Congress (@AITCofficial) February 3, 2026
দিল্লিতে রাজনীতির পারদ চড়লেও, বাংলায় কিন্তু শীতের আমেজ এখনও অটুট। 'যাই যাই' করেও শীত বিদায় নিচ্ছে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিংয়ের তাপমাত্রা এখনও ৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে শীতের দাপট পূর্ণমাত্রায় বজায় রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। এখনই সোয়েটার বা চাদর তুলে রাখার সময় আসেনি।
আরও পড়ুন-Malda News: কাঁটাতারের ওপার থেকে উড়ে এল টাকার প্যাকেট! কালিয়াচকে হাড়হিম করা অপারেশন পুলিশের
- Feb 04, 2026 18:44 IST
Kolkata News Live Updates: সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শুভেন্দুর
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের মাইক্রো-অবজার্ভার নিয়োগের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই মাইক্রো-অবজার্ভারদের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়ম ও অতিসক্রিয়তা বাড়ছে, যা সাধারণ ভোটারদের ভোগান্তির কারণ হচ্ছে।
এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থানকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মাইক্রো-অবজার্ভার নিয়োগের বিরোধিতার নেপথ্যে মুখ্যমন্ত্রীর “গাত্রদাহের” পিছনে রয়েছে 'আসল' কারণ রয়েছে।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (SIR), নির্বাচন কমিশনের মাইক্রো-অবজার্ভার নিয়োগের বিরোধিতা করছেন। ওনার গাত্রদাহের প্রধান কারণ উপলব্ধি করতে হলে জনৈক মালদা জেলার এক মাইক্রো-অবজার্ভারের বক্তব্য শুনুন:@ECISVEEP… pic.twitter.com/7YFTkkLG4O
— Suvendu Adhikari (@SuvenduWB) February 4, 2026 - Feb 04, 2026 15:29 IST
Kolkata News Live Updates:আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে ঝড় তুললেন মমতা
SIR Case Hearing: দেশের ইতিহাসে এই প্রথম। আইনজীবীর কালো গাউন গায়ে চাপিয়ে খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনি সওয়াল করলেন কোনও মুখ্যমন্ত্রী। বুধবার ‘SIR’ (এসআইআর) মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে তিনি অভিযোগ করেন, ভোটের আগে বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে এবং নির্বাচন কমিশন আদতে ‘হোয়াটসঅ্যাপ কমিশনে’ পরিণত হয়েছে।
- Feb 04, 2026 15:28 IST
West Bengal News Live Updates:৩২ বছর পর ফের আদালতে সওয়াল মমতার
বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে শুনানির সময় তিনি বলেন, “আমি বাংলা চিনি। এটা আমার ব্যক্তিগত লড়াই নয়, এটা মানুষের লড়াই।” নিজের উদ্বেগ ও অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরার জন্য সময় চান তিনি। আদালত তাঁর বক্তব্য শোনার অনুমতি দেয়।
- Feb 04, 2026 15:28 IST
Kolkata News Live:আজ কলকাতায় সোনার দর জানলে চমকে যাবেন!
ফেব্রুয়ারির শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনার ও রূপোর দাম। ৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দেশের বিভিন্ন শহরে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গুডরিটার্নস ও ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৮০ টাকা।
- Feb 04, 2026 15:28 IST
Bengal News Live Updates:বাংলার প্রতিভার করুণ কাহিনী চোখে জল আনবে
একসময় যিনি ছিলেন মেধাবী চিকিৎসক, আজ তিনিই ভাগ্যের নির্মম পরিহাসে রাস্তার এক ভবঘুরে। মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে এখনও তিনি প্রেসক্রিপশন লেখেন। নাকতলা, বাঘাযতীনের সরু গলিতে প্রায়ই দেখা যায় এমনই এক ব্যক্তিকে। অগোছালো চুল, লম্বা দাড়ি, নোংরা পোশাক ও গন্ধে মানুষজনও তাঁকে এড়িয়ে চলেন। এলাকার অধিকাংশ বাসিন্দার কাছে তিনি কেবলই একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। কিন্তু হাতে যদি একটি ডায়েরি বা খাতা আর কলম তুলে দেওয়া হয়, মুহূর্তেই বদলে যায় দৃশ্য। ঘন্টার পর ঘন্টা ধরে তিনি লিখে চলেন ওষুধের নাম, ইনজেকশনের তালিকা। যে কোনও রোগের কথা জিজ্ঞেস করলে একের পর এক ওষুধের নাম লিখে দেন, আর পাতার শেষে ভুল করেন না নিজের ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে।
- Feb 04, 2026 15:28 IST
WB News Live: অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ডাক নতুন পুলিশ সুপারের
দায়িত্ব গ্রহণ করার পরেই নিজের মেজাজ বুঝিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ধৃতিমান সরকার। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলাজুড়ে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের জন্য যেমন অভয়বাণী শোনালেন, তেমনই দুষ্কৃতীদের উদ্দেশে তাঁর সাফ কথা, আইন ভাঙলে রেহাই মিলবে না কারও।
- Feb 04, 2026 15:27 IST
IND vs AFG U19: টস হেরেও খুশি ভারত অধিনায়ক!
শুরু হয়েছে ভারত বনাম আফগানিস্তান লড়াই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচটি জ়িম্ববোয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে টস জিতে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মেহবুব খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তা নিয়ে কোনও মাথাব্য়থা নেই ভারতীয় ক্রিকেট দলের (India U19 Cricket Team) অধিনায়ক আয়ুশ মহাত্রের (Ayush Mhatre)। কারণ একটাই। তিনি যদি টস জিততেন, তাহলেও টিম ইন্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই গ্রহণ করত।
- Feb 04, 2026 15:27 IST
Yuki Bhambri ATP Ranking: ইতিহাস গড়লেন ভারতের এই টেনিস তারকা
Yuki Bhambri: ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা ইউকি ভামব্রি। সম্প্রতি এটিপি ক্রমতালিকায় তিনি একটি বড়সড় সাফল্য অর্জন করেছেন। এক লাফে এন্ট্রি নিয়েছেন শীর্ষ ২০-র মধ্যে। আর সেইসঙ্গে তিনি অর্জন করলেন কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ এটিপি ব়্যাঙ্কিং। প্রসঙ্গত, এই সাফল্যের পাশাপাশি তিনি রোহন বোপান্নার স্পেশাল ক্লাবেও নিজের নাম লিখিয়ে ফেললেন। রোহন বোপান্নার পর দ্বিতীয় ভারতীয় টেনিস তারকা হিসেবে ভামব্রি পুরুষদের ডাবলস বিভাগে প্রথম ২০-র মধ্যে জায়গা করে নিলেন।
- Feb 04, 2026 12:18 IST
West Bengal News Live Updates: ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন বোন
অনলাইন গেমের ভয়াবহ পরিণতির সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। বুধবার ভোরে বহুতলের ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল তিন নাবালিকা বোন। পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলা নিয়ে বাড়িতে অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে তারা। মৃতদের বয়স যথাক্রমে ১২, ১৪ এবং ১৬ বছর।
- Feb 04, 2026 11:31 IST
India vs Pakistan:পাকিস্তানকে চপেটাঘাত ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটারের
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে যে খেলবে না, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার (Pakistan Government)। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় এই দুই দলের ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) এই সিদ্ধান্তে যথেষ্ট বড় ক্ষতি হতে পারে। যদিও এই সবকিছু জানার পরও পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে একেবারে অনড়।
- Feb 04, 2026 11:30 IST
IND vs AFG, ICC U19 World Cup 2026:সেমির লড়াইয়ে আজ সামনে আফগানিস্তান
২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আপাতত একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বুধবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ভারত (India U19 Cricket Team) এবং আফগানিস্তানের (India vs Afghanistan) মধ্যে আয়োজন করা হবে। এই ম্য়াচটি খেলা হবে জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে। এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারা আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে।
- Feb 04, 2026 11:30 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match:টানা চতুর্থবার ফাইনালে দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়লাভ করল। দিল্লি এই নিয়ে চতুর্থবার লাগাতার ফাইনালের টিকিট কনফার্ম করল। দিল্লির হয়ে লিজ়েল লি সর্বাধিক ৪৩ রান করেন। এছাড়া অধিনায়ক জেমিমা রডরিগস ৪১ রান করলেন। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের খেলতে হবে।
- Feb 04, 2026 11:30 IST
IND vs PAK-T20 World Cup: 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!
পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্য়াচ (ICC T20I World Cup 2026) বয়কটের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, এই সিদ্ধান্তের শেষপর্যন্ত অনড় থাকলে পাকিস্তান ক্রিকেটকে (Pakistan Cricket) চরম বিপদের মুখে পড়তে হবে।
- Feb 04, 2026 11:14 IST
Kolkata News Live Updates: মাত্র ২৫ হাজার টাকা খরচেই শহরে নিজের পাকা ছাদ
গ্রামের সীমানা ছাড়িয়ে এবার শহরের বুকেও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পাকা বাড়ির স্বপ্নপূরণ করছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় এবার জোরকদমে শুরু হচ্ছে 'বাংলার বাড়ি' প্রকল্পের কাজ। প্রশাসন সূত্রে খবর, শহরাঞ্চলে আরও নতুন করে প্রায় দেড় লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে আসরে নেমেছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ 'স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি' (SUDA)।
- Feb 04, 2026 10:39 IST
West Bengal News Live: থানায় আলাদা ‘মহিলা ডেস্ক’ চালু
মহিলাদের অভিযোগ জানানোর জন্য বারুইপুর থানায় আলাদা ‘মহিলা ডেস্ক’-ও চালু করা হয়। মহিলাদের সমস্যা নিয়ে প্রকাশ্যে বা থানার টেবিলে বলতে অনেকেই সংকোচ বোধ করেন তাই মহিলাদের কথা ভেবে বারুইপুর থানায় এই প্রথম মহিলা হেল্প ডেক্স চালু করা হলো যেখানে মহিলারা তাদের সমস্যার কথা জানাতে পারবেন মহিলা অফিসারের কাছে।সাইবার প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। অসংখ্য অভিযোগ জমা পড়ছে থানায়। প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে সাইবার প্রতারণার অভিযোগ নিতে আলাদা ‘সেল’ তৈরি করল বারুইপুর থানার পুলিশ। এই সেলের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।
- Feb 04, 2026 09:55 IST
WB News Live Updates: ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর
বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বামেদের সঙ্গে জোট জল্পনার মাঝেই এবার প্রচারের কৌশল নিয়ে বড় ধামাকা দিলেন তিনি। জানালেন, আসন্ন নির্বাচনে সময় নষ্ট না করে হেলিকপ্টারে চড়েই প্রচার চালাবেন। ইতিমধ্যেই বেলডাঙায় হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে।
- Feb 04, 2026 09:10 IST
West Bengal News Live Updates: মাঘের শেষেও কি ফের এক দফায় 'খেল' দেখাবে ঠান্ডা?
ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস পড়লেও শীতের বিদায়বেলায় তার মেজাজ যেন কিছুতেই কমছে না। 'যাই যাই' করেও জাঁকিয়ে বসার চেষ্টা চালাচ্ছে শীত। রাজ্যজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও, সকাল এবং রাতে শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। তবে বুধবার একধাক্কায় অনেকটাই বাড়ল কলকাতার তাপমাত্রা। মাঘের শেষে আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর?
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: যাই যাই করেও যাচ্ছে না শীত! মাঘের শেষেও কি ফের এক দফায় 'খেল' দেখাবে ঠান্ডা?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us