গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,রাজ্যপাল পিস্তলটি নিজের মুখের সামনে ধরে গুলি ছুড়ছেন। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা এড-ডি-ক্যাম্প বারবার তাঁকে মাথার ওপর পিস্তল তুলে গুলি করার নির্দেশ দিচ্ছিলেন।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,রাজ্যপাল পিস্তলটি নিজের মুখের সামনে ধরে গুলি ছুড়ছেন। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা এড-ডি-ক্যাম্প বারবার তাঁকে মাথার ওপর পিস্তল তুলে গুলি করার নির্দেশ দিচ্ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata marathon controversy, CV Ananda Bose, West Bengal Governor, starter gun firing, marathon inauguration incident, Raj Bhavan inquiry, ADC report, governor security issue, viral video marathon Kolkata, international marathon Kolkata

গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল

গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস।

Advertisment

কলকাতায় একটি ম্যারাথন দৌড়ের সূচনালগ্নে স্টার্টার গান থেকে গুলি ছোড়ার ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন  রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) রাজভবন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি বহু দিক থেকে খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২১ ডিসেম্বর শহরে আয়োজিত ওই ম্যারাথন দৌড়ের সূচনার সময় স্টার্টার গান ব্যবহার করা হয়। পরে রাজ্যপালের ডিউটিতে থাকা এড-ডি-ক্যাম্প মেজর নিখিল কুমারের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, স্টার্টার গানটি অনুষ্ঠান আয়োজকদের তরফেই সরবরাহ করা হয়েছিল।

রাজভবনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রিপোর্ট অনুযায়ী রাজ্যপাল সমস্ত নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই স্টার্টার গানটি ব্যবহার করেছিলেন। তবে গুলি ছোড়ার সময় বন্দুক থেকে স্প্লিন্টার বা কণার মতো কিছু নির্গত হয়। যদিও এতে রাজ্যপাল বা অনুষ্ঠানে উপস্থিত অন্য কারও কোনও আঘাত না লাগলেও আতঙ্ক ছড়ায়।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,রাজ্যপাল পিস্তলটি নিজের মুখের সামনে ধরে গুলি ছুড়ছেন। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা এড-ডি-ক্যাম্প বারবার তাঁকে মাথার ওপর পিস্তল তুলে গুলি করার নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু তিনি মুখের সামনে পিস্তল রেখেই গুলি ছোঁড়েন। হঠাৎ এই ঘটনার ফলে আশপাশে থাকা নিরাপত্তারক্ষী ও অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা চমকে যান। অনেকের মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল, যদিও রাজ্যপাল পুরো ঘটনায় নির্বিকার ছিলেন।

এই ঘটনার পর প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ঘটনার পর কোনও কারোর কোন চিকিৎসা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়নি এবং অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রাজ্যপাল অতীতে দু’বছরেও একই অনুষ্ঠানের সূচনা করেছেন এবং তখন কোনও সমস্যার মুখে পড়তে হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক জানান, রাজ্যপাল এ ধরনের স্টার্টার গান ব্যবহারে অভিজ্ঞ।

তদন্তের আওতায় এই বিষয়টিও খতিয়ে দেখা হবে যে, এটি কোনও ইচ্ছাকৃত নিরাপত্তা সংক্রান্ত লঙ্ঘনের কোন ঘটনা ছিল কি না, অনুষ্ঠান নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল কি না, অথবা রাজ্যপালের প্রাণহানির কোন চেষ্ট হয়েছিল কিনা! পাশাপাশি, বন্দুকটি ত্রুটিপূর্ণ  ছিল কি না এবং ব্যবহারের আগে যথাযথ পরীক্ষা বা টেস্ট ফায়ার করা হয়েছিল কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।

এদিকে, রাজ্যপালের দপ্তর কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে খারিজ করেছে, সেই সকল প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে যথাযথ সতর্কতা ছাড়াই স্টার্টার গান ছোড়া হয়। দপ্তরের তরফে জানানো হয়েছে, এড-ডি-ক্যাম্পের রিপোর্ট অনুযায়ী এটি মূলত ছিল স্টার্টার গানের যান্ত্রিক ত্রুটির ফল, কোনও প্রোটোকল ভাঙা হয়নি বা বন্দুক ব্যবহারে ত্রুটি ছিল না। ঘটনার পর রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও রাজভবন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!

আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

আরও পড়ুন-Kolkata protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় ক্ষোভের বিস্ফোরণ! হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান 

আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী 

cv ananda bose