Lionel Messi Kolkata Tour Chaos: 'এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছে', মেসি ম্যাসাকার কাণ্ডে মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর

Lionel Messi Kolkata Tour Chaos: ২৬-এর নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, 'প্রার্থী দেখবেন না উপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদির মুখ দেখুন। পদ্ম ফুল ফুটিয়ে তুলুন।"

Lionel Messi Kolkata Tour Chaos: ২৬-এর নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, 'প্রার্থী দেখবেন না উপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদির মুখ দেখুন। পদ্ম ফুল ফুটিয়ে তুলুন।"

author-image
Uttam Dutta
New Update
কলকাতা মেসি কাণ্ড, Messi Kolkata chaos, Yuvabharati Stadium incident, শুভেন্দু অধিকারী মন্তব্য, Suvendu Adhikari attack TMC, BJP protest Messi event, Arup Biswas Sujit Bose controversy, ticket refund demand Messi Kolkata, Kolkata stadium violence, Messi concert controversy, West Bengal politics news, BJP vs TMC, SIR semi final election comment, Hooghly rally Suvendu, Kolkata football controversy

ছবি-ক্রেডিট-উত্তম দত্ত

Lionel Messi Kolkata Tour Chaos:  কলকাতায় মেসি ম্যাসাকার! ফুটবলের শহর কলকাতা সাক্ষী থাকলো এক কলঙ্কিত অধ্যায়ের। মেসি কনসার্ট ঘিরে কলকাতায় ধুন্ধুমার। এদিনের সল্টলেকে স্টেডিয়ামের ঘটনায় রাজনীতির  পারদ চড়তে শুরু করেছে। সবার টিকিটের দাম ফেরাতে হবে,অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে এটা চলবে না। কলকাতা পুলিশকে বাইরে রেখে সিট গঠন করতে হবে। যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব।প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে । তাদের টাকা কীভাবে আদায় করতে হয় আমি জানি, মেসি কান্ড নিয়ে হুগলির জনসভা থেকে হুঙ্কার ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

আরও পড়ুন- ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি   

বলাগড়ে পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী বলেন," উত্তর প্রদেশের মত ধর্ষকদের এনকাউন্টার হবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে।৫৯ লাখ নাম বাতিল হয়েছে।এরপর এক কোটি হেয়ারিং হবে। যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না।সবে ব্রেকফাস্ট হয়েছে।লাঞ্চ এখনো হয়নি। ডিনার বাকি আছে। এসআইআর সেমিফাইনাল। ফাইনাল ২৬ এর নির্বাচন।

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা? 

প্যাটিস কান্ড নিয়ে এদিন মমতা বন্দোপাধ্যায়সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, "এই ঘটনায় একজন প্রতিবন্ধী ছেলেকে পুলিশ জঙ্গি ধরার মত ধরে নিয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন, মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে। এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছে। টাকা ফেরত দিতে হবে। আর অরূপ- সুজিতকে গ্রেফতার করতে হবে। ২৬-এর নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, 'প্রার্থী দেখবেন না উপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদির মুখ দেখুন। পদ্ম ফুল ফুটিয়ে তুলুন।"

আরও পড়ুন- টিকিটের কালোবাজারি, মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ, মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু

Suvendu Adhikari mamata Lionel Messi in Kolkata today