Kolkata Metro: নিউ ইয়ার্স ইভিনিংয়ে গ্র্যান্ড সেলিব্রেশন শেষে বাড়ি ফেরার নো টেনশন, বর্ষবরণে যাত্রী পরিষেবায় 'বিপ্লব' কলকাতা মেট্রোর

Kolkata Metro: মেট্রো সূত্রে জানানো হয়েছে, নিউ ইয়ার্স ইভে ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টি।

Kolkata Metro: মেট্রো সূত্রে জানানো হয়েছে, নিউ ইয়ার্স ইভে ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Christmas service, Park Street Metro special arrangement, Maidan Metro station management, Christmas Day Metro timing Kolkata, Blue Line Metro extra service, Green Line Metro special service, Park Street Christmas crowd, Kolkata Metro late night service, Metro gate entry exit rules, Christmas traffic management Kolkata

দেদার সেলিব্রেশনে! বাড়ি ফেরা নিয়ে নো-টেনশন

Kolkata Metro: নতুন বছরকে স্বাগত জানাতে আর হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। বর্ষবরণের রাতে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।

Advertisment

আরও পড়ুন-হাড়কাঁপানো শীতের সকালে SIR শুনানি, জবুথবু হয়ে মাঠে দাঁড়িয়ে প্রবীণরাও

মেট্রো সূত্রে জানানো হয়েছে, নিউ ইয়ার্স ইভে ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টি। এই বিশেষ পরিষেবাগুলি দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে চলবে। পাশাপাশি যাত্রী চাপ সামাল দিতে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত আরও একটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওই দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

আরও পড়ুন-Khaleda Zia death: ইতিহাসের এক অধ্যায়ের অবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী অতিরিক্ত মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিট, ৯টা ৫২ মিনিট, ১০টা ৫ মিনিট ও ১০টা ১৮ মিনিটে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিট, ১০টা ৪ মিনিট ও ১০টা ১৭ মিনিটে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবা থাকবে।

আরও পড়ুন- Bangladesh News LIVE Updates:বাংলাদেশ হারাল প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, না ফেরার দেশে খালেদা জিয়া

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্ত বিশেষ মেট্রো পরিষেবা রাত ৯টা ৪০ মিনিটের পর চলবে। তবে ব্লু লাইনের প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এদিকে, একই দিনে গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে। বর্ষবরণের রাতে শহরজুড়ে উৎসবের আবহে যাত্রীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর।মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগে যাত্রার পরিকল্পনা করার এবং ভিড় এড়াতে স্মার্ট কার্ড বা কিউআর টিকিট ব্যবহারের পরামর্শ দিয়েছে। 

kolkata metro