Kolkata Metro: আরও দ্রুত, সহজ, স্বাচ্ছন্দ্যময় যাত্রায় আজ থেকেই বিরাট বদল মেট্রো সূচীতে, যাত্রীস্বার্থে মারকাটারি উদ্যোগের প্রশংসা সর্বত্র

Kolkata Metro: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বাম্পার সুখবর। আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের কর্মদিবসে ব্লু লাইনে পরিষেবায় বিরাট বদল।

Kolkata Metro: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বাম্পার সুখবর। আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের কর্মদিবসে ব্লু লাইনে পরিষেবায় বিরাট বদল।

author-image
IE Bangla Web Desk
New Update
More than 10.39 android and 58000 ios downloaded metro ride kolkata app: কলকাতা মেট্রো, মেট্রো রাইড কলকাতা অ্যাপ

Kolkata Metro: প্রতীকী ছবি।

Kolkata Metro: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বাম্পার সুখবর। ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের কর্মদিবসে ব্লু লাইনে মেট্রো পরিষেবা আরও বাড়ানো হচ্ছে। বুধবার মেট্রো ’র পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্লু লাইনে প্রতিদিন চলবে মোট ২৮২টি মেট্রো পরিষেবা। এর মধ্যে ১৪১টি আপ ও ১৪১টি ডাউন। বর্তমানে এই সংখ্যা ছিল ২৭২টি।

Advertisment

জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের কর্মদিবসে প্রথম মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। একইভাবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সব ক’টি প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।

শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও বেশিরভাগ সময়সূচি অপরিবর্তিত থাকলেও একটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে রাত ৯টা ৩৮ মিনিটে একটি নতুন মেট্রো চলবে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ৯টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩৪ মিনিটে শেষ পরিষেবা চলবে।

এদিকে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইয়েলো লাইনে (এয়ারপোর্ট লাইন) সরাসরি মেট্রো পরিষেবাও বাড়ানো হচ্ছে। আগামী ৮ জানুয়ারি থেকে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা সপ্তাহের কর্মদিবসে বেড়ে হবে পাঁচটি, যা এতদিন ছিল মাত্র দুটি। ফলে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরামের মতো গন্তব্যে যেতে নোয়াপাড়ায় আর ট্রেন বদলাতে হবে না যাত্রীদের।

Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’

জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে সরাসরি মেট্রোগুলি ছাড়বে সকাল ৮টা ১৮ মিনিট, ৯টা ১২ মিনিট, ৯টা ৩৬ মিনিট, বিকেল ৫টা ৪৭ মিনিট এবং রাত ৯টা নাগাদ। এর মধ্যে কয়েকটি সম্পূর্ণ নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অতিরিক্ত পরিষেবার ফলে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। 

 Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

kolkata metro