Kolkata Metro 25 Dec: বড়দিনে পার্কস্ট্রিটে দেদার সেলিব্রেশনে! বাড়ি ফেরা নিয়ে নো-টেনশন, আপনার পাশে হাত বাড়িয়ে কলকাতা মেট্রো

Kolkata Metro 25 Dec: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিটকে ঘিরে কার্যত খোলা উৎসবের পরিবেশ তৈরি হয়। বিপুল জন সমাগমের কথা মাথায় রেখেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Kolkata Metro 25 Dec: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিটকে ঘিরে কার্যত খোলা উৎসবের পরিবেশ তৈরি হয়। বিপুল জন সমাগমের কথা মাথায় রেখেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Christmas service, Park Street Metro special arrangement, Maidan Metro station management, Christmas Day Metro timing Kolkata, Blue Line Metro extra service, Green Line Metro special service, Park Street Christmas crowd, Kolkata Metro late night service, Metro gate entry exit rules, Christmas traffic management Kolkata

বড়দিনে পার্কস্ট্রিটে দেদার সেলিব্রেশনে! বাড়ি ফেরা নিয়ে নো-টেনশন

Kolkata Metro 25 Dec: বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট–ময়দান–এসপ্ল্যানেড এলাকায় প্রত্যাশিত জনসমাগমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ও অতিরিক্ত পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ ডিসেম্বর যাত্রীদের নিরাপত্তা ও মসৃণ যাতায়াত নিশ্চিত করতে পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনে বিশেষ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisment

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রীরা শুধুমাত্র গেট নম্বর ২ (ময়দান এলাকার দিকে) এবং গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে) দিয়ে প্রবেশ করতে পারবেন। গেট নম্বর ১ (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নম্বর ৫ (মায়ো রোডের কাছে) এবং গেট নম্বর ৬ (কাইড স্ট্রিটের কাছে) ওই দিন শুধুমাত্র এক্সিটের জন্য ব্যবহার করা হবে। গেট নম্বর ৪ সম্পূর্ণ বন্ধ থাকবে।

একইভাবে, ময়দান স্টেশনে গেট নম্বর ২ (জীবন দীপ ভবনের কাছে) এবং গেট নম্বর ৩ (কনক ভবনের কাছে) শুধুমাত্র প্রবেশের জন্য খোলা থাকবে। গেট নম্বর ১ (এলিয়ট পার্কের কাছে) কেবলমাত্র প্রস্থানের জন্য ব্যবহার করা হবে। মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থায় যাত্রীদের সহযোগিতার আবেদন করেছে।

আরও পড়ুন- 'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

এদিকে বড়দিনে শহরবাসীর সুবিধার্থে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবাও। কলকাতা মেট্রো জানিয়েছে, ২৫ ডিসেম্বর ব্লু লাইন (দক্ষিনেশ্বর–শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)-এ অতিরিক্ত ও লেট নাইট পরিষেবা চালানো হবে। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

২৫ ডিসেম্বর ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম ট্রেন ছাড়বে। শেষ ট্রেন শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং দক্ষিনেশ্বর থেকে রাত ১০টা ২৩ মিনিটে। এই দিন ব্লু লাইনে মোট ২২৪টি পরিষেবা চালানো হবে। দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ব্যস্ত সময়ে সাত মিনিট অন্তর মেট্রো চলবে।

আরও পড়ুন-'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের

গ্রিন লাইনে ওই দিন মোট ২০১টি পরিষেবা চালানো হবে। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ব্যস্ত সময়ে ছ’মিনিট অন্তর ট্রেন চলবে। পাশাপাশি, রাত ১০টা ২০ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। গ্রিন লাইনের শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে।

আরও পড়ুন- ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিটকে ঘিরে কার্যত খোলা আকাশের নিচে উৎসবের পরিবেশ তৈরি হয়। অ্যালেন পার্কের আলোকসজ্জা, ফ্লুরিজ ও ট্রিনকাসের মতো জনপ্রিয় রেস্তোরাঁয় ভিড়, পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সেন্ট পলস ক্যাথিড্রাল ঘিরে জমায়েত সব মিলিয়ে বিপুল মানুষের সমাগম হয়। সেই কারণেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে কড়া নিরাপত্তা ও ওয়ান ওয়ে যাত্রী চলাচলের ব্যবস্থা রাখা হবে।

তবে ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। পাশাপাশি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি পরিষেবাও নিয়ম অনুযায়ী চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

kolkata metro Christmas Christmas carnival Christmas 2025