Kolkata Metro: নতুন বছরে কলকাতা মেট্রোর মেগা প্ল্যান! ২০২৬-এ মেট্রো মানচিত্রে কী কী বদল আসছে?

Kolkata Metro Expansion 2026: ২০২৬ সালে কলকাতা মেট্রোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন, ইয়েলো লাইনের নতুন সম্প্রসারণ ও পার্পল লাইনের কাজ, সব মিলিয়ে শহরের মেট্রো মানচিত্রে এক নতুন যুগের সূচনা।

Kolkata Metro Expansion 2026: ২০২৬ সালে কলকাতা মেট্রোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন, ইয়েলো লাইনের নতুন সম্প্রসারণ ও পার্পল লাইনের কাজ, সব মিলিয়ে শহরের মেট্রো মানচিত্রে এক নতুন যুগের সূচনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Expansion 2026,  Orange Line Metro Kolkata,  New Garia to Airport Metro,  Kolkata Airport Metro Connectivity  ,Yellow Line Metro Extension,  Noapara to New Barrackpore Metro,  Purple Line Metro Kolkata  ,Majerhat to Esplanade Metro , Kolkata Metro Ring Corridor,  Metro Railway Kolkata Update,কলকাতা মেট্রো সম্প্রসারণ ২০২৬  ,অরেঞ্জ লাইন মেট্রো  ,নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো  ,কলকাতা বিমানবন্দর মেট্রো সংযোগ  ,ইয়েলো লাইন মেট্রো  ,নোয়াপাড়া নিউ ব্যারাকপুর মেট্রো,  পার্পল লাইন মেট্রো,  মাজারহাট এসপ্ল্যানেড মেট্রো,  কলকাতা মেট্রো রিং করিডর  ,মেট্রো রেল কলকাতা আপডেট

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Metro Railway Kolkata: ২০২৫ সালে একের পর এক গুরুত্বপূর্ণ সম্প্রসারণের মাধ্যমে কলকাতা মেট্রো নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে এক ঐতিহাসিক মাইলফলকে। গত ২২ আগস্ট উদ্বোধন হয় তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো সম্প্রসারণ প্রকল্পের, যার ফলে শহরের মেট্রো মানচিত্রে যুক্ত হয়েছে প্রায় ১৩.৬১ কিলোমিটার নতুন লাইন। এই সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দর ও বড় বড় রেলস্টেশনগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে।

Advertisment

সবুজ লাইনের সম্পূর্ণ চালু হওয়ার পর হাওড়া মেট্রো স্টেশন দেশের গভীরতম মেট্রো স্টেশন হিসেবে স্বীকৃতি পায়। পাশাপাশি আগস্ট মাসের শেষের দিকে জয় হিন্দ মেট্রো স্টেশন দেশের বৃহত্তম মেট্রো স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে, যা কলকাতা মেট্রোর পরিকাঠামোগত সাফল্যের আরও এক নজির।

ডিসেম্বর ২০২৫-এ আরও একটি বড় পদক্ষেপ নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। ইয়েলো লাইন (বিমানবন্দর) ও ব্লু লাইন (কবি সুভাষ/নিউ গড়িয়া)-এর মধ্যে নোয়াপাড়া ইন্টারচেঞ্জের মাধ্যমে সরাসরি মেট্রো পরিষেবা চালু হয়। এর ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়েছে।

আরও পড়ুন- West Bengal weather update: নতুন বছরের শুরুতেই শীতের ভোলবদল! বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে ফিরবে কাঁপুনি?

যদিও একাধিক নতুন লাইন চালু হয়েছে, তবুও পার্পল লাইন (মাঝেরহাট-এসপ্ল্যানেড) এবং অরেঞ্জ লাইনের কিছু অংশ, বিশেষ করে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ও বিমানবন্দরমুখী অংশে এখনও কাজ চলছে।

নতুন বছর ২০২৬ রাজনৈতিক দিক থেকেও রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আবহে মেট্রো সম্প্রসারণ নিয়ে তৎপরতা বাড়লেও জমি অধিগ্রহণ নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে টানাপোড়েন অব্যাহত। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের মূল লক্ষ্য দক্ষিণ কলকাতা, সল্টলেক-নিউটাউন আইটি হাব এবং বিমানবন্দরকে যুক্ত করে একটি প্রায় সম্পূর্ণ ‘রিং’ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।

আরও পড়ুন-weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

২০২৬-এ কলকাতা মেট্রোর বড় প্রাপ্তি কী কী?

অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর):

২০২৬ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা অংশ ইতিমধ্যেই চালু হয়েছে। লক্ষ্য ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পুরো ৩২ কিলোমিটার করিডর চালু করা। এই রুটে কবি সুভাষ থেকে বিমানবন্দর পৌঁছতে সময় লাগবে আনুমানিক ৫৬ মিনিট। মোট ২৪টি স্টেশন থাকবে এই লাইনে, যা ইএম বাইপাস, নিউটাউন ও সেক্টর ফাইভ হয়ে যাবে। চিংড়িঘাটা অংশের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

আরও পড়ুন-Offbeat Destination: পাহাড়-নদীর অপূর্ব মেলবন্ধন! উত্তরবঙ্গের তাকলাগানো এই তল্লাটের দুরন্ত শোভা ভাষায় প্রকাশ কঠিন

ইয়েলো লাইন সম্প্রসারণ (নোয়াপাড়া–নিউ ব্যারাকপুর):

আগস্ট ২০২৬ নাগাদ এই অংশে পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। তবে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত সম্প্রসারণ এখনও জমি সমস্যার কারণে অনিশ্চিত।

কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ:

২০২৫ সালে কাঠামোগত সমস্যার মুখে পড়া ব্লু লাইনের টার্মিনাল স্টেশন কবি সুভাষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি স্টেশনটি পুরোপুরি পুনর্নির্মাণ করে চালু করা হবে।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury Statement: "রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক", নজিরবিহীন কটাক্ষ অধীরের

পার্পল লাইন (মাঝেরহাট–এসপ্ল্যানেড):

পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে ২০২৮ পর্যন্ত। তবে ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননের বড় ধাপ সম্পন্ন হওয়ার কথা। ‘দুর্গা’ ও ‘দিব্যা’ নামে টানেল বোরিং মেশিন কিডারপুর, ভিক্টোরিয়া ও পার্ক স্ট্রিট অংশে ব্রেকথ্রু করবে বলে আশা।

সব মিলিয়ে ২০২৬ সাল কলকাতা মেট্রোর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, যেখানে আধুনিক গণপরিবহণে শহর আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

kolkata news kolkata metro Bengali News Today Aamar Kolkata Metro app