Kolkata Metro: কলকাতা মেট্রোয় প্রযুক্তির নবযুগ! যাত্রী স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ, অভাবনীয় পদক্ষেপ দারুণ চর্চায়

Metro Railway Kolkata: সোমবার থেকেই চালু কলকাতা মেট্রোরেলের নতুন এই উদ্যোগ। এর আগেও যাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে সাচ্ছ্বন্দ্যের স্বার্থে নানাবিধ তৎপরতা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Metro Railway Kolkata: সোমবার থেকেই চালু কলকাতা মেট্রোরেলের নতুন এই উদ্যোগ। এর আগেও যাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে সাচ্ছ্বন্দ্যের স্বার্থে নানাবিধ তৎপরতা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro  ,Orange Line  ,CBTC system,  Metro service change,  New metro timetable,Train schedule Kolkata  ,Metro modernization,  Kavi Subhash  ,Beleghata , Metro service update,  Metro frequency increase  ,Public transport Kolkata,কলকাতা মেট্রো,  অরেঞ্জ লাইন  ,সিবিটিসি (CBTC) প্রযুক্তি,  মেট্রো সময়সূচি পরিবর্তন  ,নতুন ট্রেন পরিষেবা,  ট্রেনের সময়সূচি,  কবি সুভাষ  ,বেলেঘাটা  ,মেট্রো পরিষেবা বৃদ্ধি  ,যাত্রী পরিষেবা আপডেট,  মেট্রো আধুনিকীকরণ  ,কলকাতার পরিবহন

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

New metro timetable: কলকাতাবাসীর জন্য সুখবর! আজ অর্থাৎ ২৪ নভেম্বর ২০২৫, সোমবার থেকে অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবায় বড় পরিবর্তন এসে গেল। মেট্রো রেলের আধুনিকীকরণের পথে আরও এক ধাপ অগ্রসর হয়ে অরেঞ্জ লাইনে চালু হল অত্যাধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC)।

Advertisment

এই আধুনিক প্রযুক্তির ফলে ট্রেন চলাচল হবে আরও দ্রুত, নিরাপদ ও নির্ভুল। স্বাভাবিকভাবেই যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুগম হতে চলেছে।

আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুতে ধুন্ধুমার মালদা, গ্রেফতার তিন

নতুন সিস্টেম চালুর পাশাপাশি বাড়ছে দৈনিক ট্রেন পরিষেবার সংখ্যা। এতদিন যেখানে মোট ৬০টি পরিষেবা (৩০ আপ এবং ৩০ ডাউন) চালানো হতো, সেখানে আজ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৬২টি পরিষেবা চালানো হবে—৩১টি আপ এবং ৩১টি ডাউন। তবে সপ্তাহান্তে পরিবর্তন থাকছে—শনিবার ও রবিবার অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা চলবে না।

Advertisment

নতুন সময়সূচি

প্রথম ট্রেন:

কবি সুভাষ থেকে বেলেঘাটা: সকাল ০৭:৪০ মিনিট (আগে ছিল ০৮:০০)।
বেলেঘাটা থেকে কবি সুভাষ: সকাল ০৮:১০ মিনিট (আগে ছিল ০৭:৫৫)।

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়', BLO মৃত্যু নিয়ে কমিশন-মমতা তুলোধোনা অধীরের

শেষ ট্রেন:

কবি সুভাষ থেকে বেলেঘাটা: রাত ২০:২০ মিনিট (আগে ছিল ২০:০৫)।
বেলেঘাটা থেকে কবি সুভাষ: রাত ২০:৪৫ মিনিট (আগে ছিল ২০:০৫)।

যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তনগুলি করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন CBTC প্রযুক্তি চালুর ফলে ট্রেনের মধ্যবর্তী ব্যবধান কমবে, সময়নিষ্ঠতা বাড়বে এবং যাত্রা হবে আরও নির্ভরযোগ্য। কাজের দিনে ব্যস্ত সময়ে যাতায়াতের চাপ সামাল দিতেও এই বাড়তি পরিষেবা সহায়ক হবে।

আরও পড়ুন- Post Office Scheme: ১১৫ মাসে আপনার টাকা দ্বিগুণ! পোস্ট অফিসের এই স্কিম বাজারে তোলপাড় ফেলেছে

মেট্রোরেল সূত্রে জানা গেছে, পুরো সিস্টেমকে স্থিতিশীল করতে ও প্রযুক্তিগত কাজ সম্পূর্ণ করতে সপ্তাহান্তে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। তবে ভবিষ্যতে আরও পরিষেবা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে এই পরিবর্তন নিঃসন্দেহে যাত্রীদের জন্য এক ইতিবাচক পদক্ষেপ।

kolkata news kolkata metro west bengal latest news Latest news Aamar Kolkata Metro app