/indian-express-bangla/media/media_files/2025/10/02/cats-2025-10-02-16-07-07.jpg)
লক্ষ্মীলাভেও গড়ল নয়া নজির
দুর্গাপুজোয় রেকর্ড লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর। ছাপিয়ে গেল বিগত কয়েক বছরের ইতিহাসকে। যাত্রী স্বার্থে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। চলতি বছর দুর্গাপুজোয় কলকাতা 'মেট্রোকে' দুহাত ভরে আর্শীবাদ করল যাত্রী সাধারণ। আর যাত্রী সাধারণের আস্থা ফের একবার অর্জন করে নিজেকে সেরার সেরা গণপরিবহন হিসাবে প্রমাণ করেছে কলকাতা মেট্রো।
আরও পড়ুন- পুজোর পর আগামীকাল প্রথম অফিস? মেট্রোর এই বিজ্ঞপ্তি আগে পড়ুন
দুর্গা পুজোর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত কলকাতা মেট্রো রেল আবারও গ্রাহকদের প্রত্যাশা পূরণ করেছে। এই সময়ের মধ্যে ৪৩.৬ লাখের বেশি যাত্রী মেট্রোয় চড়েছেন। যার মধ্যে ৪.৮৩ লাখের বেশি যাত্রী ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকেট বুক করেছেন। নবমীর দিন, ১ অক্টোবর ২০২৫-এ এক দিনেই ৮.১৬ লাখ যাত্রী মেট্রোতে ভ্রমণ করেছেন। এর মধ্যে ব্লু লাইন ব্যবহার করেছেন ৬.২৬ লাখ এবং গ্রিন লাইনে ভ্রমণ করেছেন ১.৬৯ লাখ যাত্রী। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ব্লু লাইনে ৩৩.৫৮ লাখ যাত্রী ভ্রমণ করেছেন, আর গ্রিন লাইনে ৯ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন।
এই পুজো উপলক্ষে নতুন স্কিমের আওতায় ১৮,৪৯৪টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং ১.৪৫ লাখের বেশি স্মার্ট কার্ড ১০ বছরের জন্য রিনিউ করা হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। একই সময়ে ৬৩৮টি টুরিস্ট স্মার্ট কার্ডও বিক্রি হয়েছে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বিগত বছরের ইতিহাসকে পিছনে ফেলে শুধুমাত্র সেপ্টেম্বরেই মেট্রোয় সওয়ার হয়েছেন ২.২৫ কোটি’র বেশি যাত্রী। যা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ বলেই মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এত বিপূল সংখ্যক যাত্রীর আস্থা অরজন করতে পেরে মেট্রো কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে যাত্রীদের সহযোগিতা ও সমর্থনের জন্য।
আরও পড়ুন- চা-সিগারেটের কম খরচে এবার অফিস-বাড়ি! ১০০ সিসির সেরা ৫ মোটরবাইকে পান ধামাকা ছাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us