Kolkata Metro:কলকাতা মেট্রোর ঐতিহাসিক চুক্তি! জমি ইস্যুতে নেপাল-ভারতের চুক্তি স্বাক্ষর, এবার এগোবে পার্পল লাইনের কাজ

Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে বড় অগ্রগতি। মেট্রো রেল, আরভিএনএল ও নেপাল কনস্যুলেটের মধ্যে জমি বিনিময় নিয়ে স্বাক্ষরিত হল MoU। মোমিনপুর–এসপ্ল্যানেড ভূগর্ভস্থ করিডর নির্মাণের পথ আরও সুগম হলো।

Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে বড় অগ্রগতি। মেট্রো রেল, আরভিএনএল ও নেপাল কনস্যুলেটের মধ্যে জমি বিনিময় নিয়ে স্বাক্ষরিত হল MoU। মোমিনপুর–এসপ্ল্যানেড ভূগর্ভস্থ করিডর নির্মাণের পথ আরও সুগম হলো।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Purple Line,  Metro Railway RVNL MoU  ,Nepal Consulate land exchange,  Purple Line construction update  ,Mominpur Esplanade metro project , Kolkata metro land acquisition,  India Nepal cooperation Kolkata  ,RVNL metro project news,  Purple Line underground section  ,Kolkata development news,কলকাতা মেট্রো পার্পল লাইন  ,জমি বিনিময় চুক্তি  ,নেপাল কনস্যুলেট মেট্রো চুক্তি , আরভিএনএল মেট্রো প্রকল্প,  মোমিনপুর এসপ্ল্যানেড মেট্রো,  মেট্রো রেল জমি সমস্যা  ,কলকাতা উন্নয়ন খবর,  পার্পল লাইন টানেল নির্মাণ,  জমি অধিগ্রহণ আপডেট  ,ভারত নেপাল সমঝোতা স্মারক

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

RVNL metro project news: শেষমেশ কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে গুরুত্বপূর্ণ বাধা দূর হলো। মেট্রো রেলওয়ে, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং নেপালের মাননীয় কনস্যুলেট জেনারেল, কলকাতার মধ্যে জমি বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মোমিনপুর-এসপ্ল্যানেড পার্পল লাইনের ভূগর্ভস্থ করিডর তৈরির পথ আরও সুগম হল।

Advertisment

কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী, নেপাল কনস্যুলেটের মালিকানাধীন ৪০৯.৫৩ বর্গমিটার জমি বিনিময় করা হবে কলকাতা মেট্রোর মালিকানাধীন লাগোয়া ৫২৬.৩৪ বর্গমিটার জমির সঙ্গে। নেপাল কনস্যুলেটের জমিটি মোমিনপুর ও খিদিরপুরের মাঝামাঝি র‌্যাম্প নির্মাণের জন্য অত্যন্ত জরুরি ছিল।

আরও পড়ুন- Sundarbans: জীবিকার টানে নদীতে, আর ঘরে ফিরল না শম্ভু, সুন্দরবনে ভয়াবহ কাণ্ডে বীভৎস মৃত্যু!

Advertisment

এর আগে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নেপালের পররাষ্ট্র মন্ত্রক, ভারতের পররাষ্ট্র মন্ত্রক, কলকাতা মেট্রো এবং RVNL–এর প্রতিনিধিদের উপস্থিতিতে কাঠমান্ডু, নয়াদিল্লি ও কলকাতায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। শেষপর্যন্ত নেপাল সরকার জমি বিনিময়ে সম্মতি জানায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দার্জিলিং পাহাড়ে কেন্দ্রের হস্তক্ষেপে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদীকে কড়া চিঠি মমতার

প্রকল্পের জন্য জমি পেতে একাধিক জটিলতাও দেখা দেয়। বহু ভাড়াটে ও দোকানদার কলকাতা হাই কোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। প্রায় তিন বছরের শুনানির পর আদালতগুলো সমস্ত মামলা নিষ্পত্তি করে, এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির অধিগ্রহণ ও হস্তান্তর সম্পূর্ণ হয়।

আরও পড়ুন- Bengal Weather Update: ঘূর্ণাবর্তে উধাও শীতের কামড়! ঠান্ডার কামব্যাকেই হুড়মুড়িয়ে নামবে পারদ?

এই MoU স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের মাননীয় কনস্যুলেট জেনারেল ঝাক্কা প্রসাদ আচার্য, মেট্রো রেলওয়ের উপ-মুখ্য প্রকৌশলী এস. কে. দুবে, এবং RVNL-এর চিফ প্রোজেক্ট ম্যানেজার বিপিন কুমার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতার ভিক্টোরিয়া স্টেশনের ভবিষ্যৎ নির্মাণস্থলের RVNL মডেল রুমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রক (MEA), ভারত সরকারের ব্রাঞ্চ সেক্রেটারিয়েটের ডিরেক্টর ও প্রধান অশিষ মিধাও। পার্পল লাইনের কাজ দ্রুততর করতে এই MoU যে বড় পদক্ষেপ—তাতে আর সন্দেহ নেই।

আরও পড়ুন- Sheikh Hasina Death Penalty: মৃত্যুদন্ড কার্যকর হতেই হাসিনাকে ফেরতের দাবি, ইউনূসকে কী জবাব দিল ভারত?

kolkata news kolkata metro west bengal latest news Aamar Kolkata Metro app