/indian-express-bangla/media/media_files/2025/11/30/kolkata-metro-purple-line-new-timetable-1-december-2025-2025-11-30-21-18-02.jpg)
পার্পেল লাইন মেট্রো যাত্রীদের জন্য সুখবর!
পার্পেল লাইন মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ সোমবার, ১ ডিসেম্বর থেকে কলকাতা মেট্রো রেলের পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রো পরিষেবা। পাশাপাশি বাড়ছে পরিষেবার সময়ও। মেট্রোর এই বিশেষ উদ্যোগে মাঝেরহাট স্টেশন হয়ে যে সকল যাত্রী নিত্য যাতায়াত করেন তারা বিশেষ ভাবে উপকৃত হতে চলেছেন।
আরও পড়ুন- কমিশন-বিজেপিকে একসঙ্গে ধুইয়ে দিলেন অভিষেক, সরাসরি চ্যালেঞ্জে হুঙ্কার ছুঁড়লেন 'যুবরাজ'
মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পেল লাইনে প্রতিদিন ৮০টির বদলে মোট ৮৪টি মেট্রো চলবে। তার মধ্যে ৪২টি আপ ও ৪২টি ডাউন। এদিন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৪০-এ জোকা থেকে মজেরহাট, যা আগে ছিল ৬.৫০ মিনিটে। অন্যদিকে মাজেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০৩-এ, পূর্বের নির্ধারিত ৭.১৪-র বদলে। শেষ মেট্রো ছাড়ার সময়ও বদল করা হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.০৫-এ, যা আগে ছিল রাত ৮.৩৬ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকা শেষ মেট্রো মিলবে রাত ৯.২৬-এ, যা আগে ছিল ৮.৫৭ মিনিটে।
আরও পড়ুন- চার বছরের মেয়েটার কথাও ভাবল না, পরকীয়ার জেরেই স্বামীকে পরপর কোপ? বুক কাঁপানো খুনে বাংলায় চাঞ্চল্য
মেট্রোর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে নতুন এই সময়সূচি এবং পরিষেবা বৃদ্ধির ফলে শিয়ালদা–বজবজ শাখার যাত্রীরা সকাল ও রাতের ব্যস্ত সময়ে বিশেষভাবে উপকৃত হবেন। তবে, শনিবার পার্পল লাইনে আগের মতোই ৪০টি পরিষেবা চালু থাকবে। ২০ টি আপ ও ২০ টি ডাউন। তবে রবিবার এই রুটে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us