Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার খবর! নিত্যযাত্রীদের দারুণ সুবিধার দুরন্ত উদ্যোগ চর্চায়

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে। এবার ফের একবার দারুণ তৎপরতায় যাত্রীদের বেশ সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে। এবার ফের একবার দারুণ তৎপরতায় যাত্রীদের বেশ সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata metro special services  ,Blue line metro schedule,  Green line metro schedule  ,West Bengal Judicial Service exam metro,  07 December metro update,  Extra metro services Sunday,  Kolkata metro timing change,  Blue Green Line extra trains,  Metro railway exam day service,  Special metro timetable Kolkata,কলকাতা মেট্রো বিশেষ সার্ভিস  ,ব্লু লাইন মেট্রো সময়সূচী  ,গ্রিন লাইন মেট্রো সময়সূচী  ,পশ্চিমবঙ্গ বিচারিক সেবা পরীক্ষা মেট্রো  ,৭ ডিসেম্বর মেট্রো সার্ভিস,  রবিবার বিশেষ মেট্রো সার্ভিস , পরীক্ষার্থীদের জন্য মেট্রো সুবিধা,  ব্লু-গ্রিন লাইন অতিরিক্ত ট্রেন  ,কলকাতা মেট্রো সময় পরিবর্তন,  মেট্রো রেলওয়ে পরীক্ষার দিন সার্ভিস

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Weekend metro Kolkata: কলকাতা শহর ও শহরতলীর মেট্রোযাত্রীদের জন্য আরও এক সুসংবাদ। এতদিন শুধুমাত্র সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে পার্পল লাইনে ট্রেন চলাচল করলেও এবার থেকে শনিবারেও এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ২২ নভেম্বর, ২০২৫ থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে।

Advertisment

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, শনিবার মোট ৪০টি পরিষেবা, অর্থাৎ ২০টি আপ এবং ২০টি ডাউন ট্রেন চালানো হবে। প্রতি ট্রেনের মধ্যে ২১ মিনিট অন্তর পরিষেবা মিলবে, যাতে সপ্তাহান্তের ব্যস্ত সময়ে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম কলকাতার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল শনিবারেও এই পরিষেবা চালু করার। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। খুশি যাত্রীমহল।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!

Advertisment

শনিবার প্রথম মেট্রো পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট: দুপুর ১:২৫ মিনিটে

মাঝেরহাট থেকে জোকা: দুপুর ১:৪৯ মিনিটে

শনিবার শেষ মেট্রো পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট: রাত ৮:১১ মিনিটে
মাঝেরহাট থেকে জোকা: রাত ৮:৩২ মিনিটে

আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে

যাত্রীদের সুবিধা মতো সময় বিবেচনা করেই এই নতুন সময়সূচি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অফিসপাড়া, বাজার, নিত্যপ্রয়োজনের কাজ বা সপ্তাহান্তের বিভিন্ন ব্যস্ত রুটে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।

শহরের দক্ষিণ-পূর্ব দিকের বড় অংশ এখনও জোকা-মাঝেরহাট মেট্রো করিডোরের উপর নির্ভরশীল। মনে করা হচ্ছে, নতুন পরিষেবা চালু হওয়ায় সপ্তাহান্তে যানজট কমতে পারে এবং ব্যক্তিগত গাড়ি বা বাসের উপর নির্ভরতা কমবে।

আরও পড়ুন-Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যাত্রীদের সাড়া বাড়লে শনিবারের পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হতে পারে। নতুন পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে।

kolkata news kolkata metro west bengal latest news Latest news Aamar Kolkata Metro app