Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত প্রয়াসের দারুণ প্রশংসা!

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে আরও এক দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। সংস্থার কর্মীদের দারুণ প্রয়াসের ভূয়সী প্রশংসা।

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে আরও এক দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। সংস্থার কর্মীদের দারুণ প্রয়াসের ভূয়সী প্রশংসা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro news,  Smart Card recharge  ,UPI payment ticketing,  Digital ticketing system,  Aamar Kolkata Metro app  ,Metro token purchase  ,ASCRM machine recharge  ,Mobile QR code ticket  ,Metro commuters digital payment  ,Metro special camp,কলকাতা মেট্রো খবর,  স্মার্ট কার্ড রিচার্জ,  UPI ভিত্তিক টিকিটিং  ,ডিজিটাল টিকিটিং সিস্টেম  ,আমার কলকাতা মেট্রো অ্যাপ,  টোকেন ক্রয়,  ASCRM মেশিন  ,মোবাইল QR কোড টিকিট  ,মেট্রো যাত্রীদের ডিজিটাল পেমেন্ট  ,বিশেষ ক্যাম্প

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Aamar Kolkata Metro app: কলকাতা মেট্রোয় যাত্রীদের বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জানাতে এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে কর্মীরা গতকাল সব স্টেশনে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছিলেন। এই ক্যাম্পগুলো আয়োজন করা হয়েছিল কলকাতা মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনের স্টেশনগুলোতে।

Advertisment

ক্যাম্পে যাত্রীদের ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় এবং কীভাবে এটি Google Play Store (অ্যান্ড্রয়েড) এবং App Store (iOS) থেকে ডাউনলোড করা যায়, তা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়। বিশেষ এই শিবিরে মেট্রোরেলের কর্মীরা যাত্রীদেরকে অ্যাপ ব্যবহারের পদ্ধতিও সরাসরি দেখিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মালদহে ফের গুলি! মেলা থেকে ফেরার পথে পাপড় বিক্রেতাকে নৃশংস খুন, তদন্তে পুলিশ

Advertisment

যাত্রীদেরকে ASCRM মেশিনের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ/কেনা এবং টোকেন কেনার প্রক্রিয়া দেখানো হয়েছে, যেখানে UPI Payment Based Ticketing System ব্যবহার করা হয়। যাত্রীরা ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং স্মার্ট কার্ড, মোবাইল QR কোড টিকিট, টোকেন ক্রয় ও রিচার্জ করার নতুন পদ্ধতি গ্রহণে উৎসাহী হন।

আরও পড়ুন-Abhishek Banerjee: রানাঘাটে প্রশংসা, কৃষ্ণনগরে ক্ষোভ, নদিয়ায় কড়া নজর অভিষেকের

মেট্রোরেলের কর্মীদের কথায়, যাত্রীরা ডিজিটাল পদ্ধতি ব্যবহারে সন্তুষ্ট ছিলেন, কারণ এটি তাদের মূল্যবান সময় বাঁচাচ্ছে, বড় লাইনে দাঁড়াতে হচ্ছে না, আর সহজেই স্মার্ট কার্ড বা টিকিট রিচার্জ/কেনা যাচ্ছে।

আরও পড়ুন- West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

kolkata news kolkata metro Bengali News Today west bengal latest news Latest news Aamar Kolkata Metro app