Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন

Christmas 2025 Metro services: বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা। গভীর রাত পর্যন্ত চলবে ট্রেন, জানুন সম্পূর্ণ সময়সূচি।

Christmas 2025 Metro services: বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা। গভীর রাত পর্যন্ত চলবে ট্রেন, জানুন সম্পূর্ণ সময়সূচি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro special service  ,Christmas 2025 Metro services,  Kolkata Metro last train time,  Blue Line Metro night service  ,Green Line Metro schedule,  Kolkata Metro Christmas schedule  ,Metro Railway Kolkata update,  Late night metro Kolkata  ,Kolkata Metro holiday service,  Metro service on 25 December,কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা,  বড়দিনে মেট্রো পরিষেবা,  ২৫ ডিসেম্বর মেট্রো সময়সূচি,  কলকাতা মেট্রোর শেষ ট্রেন,  ব্লু লাইনে নাইট মেট্রো,  গ্রিন লাইনের মেট্রো পরিষেবা  ,বড়দিনে কলকাতা মেট্রো  ,মেট্রো রেলের ঘোষণা  ,ছুটির দিনে মেট্রো পরিষেবা  ,কলকাতা মেট্রো আপডেট

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Kolkata Metro Christmas schedule: বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে।

Advertisment

ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত পরিষেবা

২৫ ডিসেম্বর ছুটির দিন হওয়া সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত মেট্রো চলবে। ওই দিন...

শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়।
দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.২৩ মিনিটে।

এদিন ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো পরিষেবা (১১২ আপ ও ১১২ ডাউন) চালানো হবে, যা স্বাভাবিক দিনের ২৭২টি পরিষেবার তুলনায় কিছুটা কম।

আরও পড়ুন- পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির আওয়াজ, ছুটে এলেন স্ত্রী, যা দেখলেন কল্পনারও বাইরে

পরিষেবার সময়সূচি

মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬:৫০ মিনিট থেকে
দুপুর ২:৪০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত প্রতি ৭ মিনিট অন্তর ট্রেন চলবে

প্রথম মেট্রো

সকাল ৬:৫০ — নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
সকাল ৬:৫০ — শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬:৫৫ — দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
সকাল ৬:৫৫ — মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর

আরও পড়ুন-কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় হুলস্থূল, যা ঘটল, জানলে আঁতকে উঠবেন আপনিও

শেষ মেট্রো

রাত ১০:২৩ — দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ১০:২০ — শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ১০:৩০ — শহিদ ক্ষুদিরাম থেকে দমদম

এছাড়াও, যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা চালু থাকবে।

গ্রিন লাইনে ২০১টি পরিষেবা

২৫ ডিসেম্বর গ্রিন লাইনে মোট ২০১টি মেট্রো পরিষেবা (১০১ আপ ও ১০০ ডাউন) চালানো হবে। পরিষেবা চলবে সকাল ৬:৩৯ থেকে রাত ১০:২০ পর্যন্ত।

আরও পড়ুন- Calcutta HC On Messi: মেসি কাণ্ডে আরও অস্বস্তিতে রাজ্য, হাইকোর্টে প্রশ্নবাণে জর্জরিত সরকার

পরিষেবার ফ্রিকোয়েন্সি

বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০ পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন চলবে

প্রথম মেট্রো

সকাল ৬:৩৯ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
সকাল ৬:৪৫ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ

শেষ মেট্রো

রাত ২১:৫৫ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
রাত ২১:৫৫ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ২২:০৫ — হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক
রাত ২২:২০ — হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক (অতিরিক্ত পরিষেবা)

আরও পড়ুন- বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা

অন্যান্য লাইনে স্বাভাবিক পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে ২৫ ডিসেম্বর স্বাভাবিক নিয়মেই পরিষেবা চালু থাকবে।

kolkata news kolkata metro Bengali News Bengali News Today Christmas carnival Aamar Kolkata Metro app Christmas 2025