/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার্থীদের জন্য সুখবর। ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হতে চলা ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৭টা থেকেই মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দুই করিডরেই প্রতি ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পরিষেবা মিলবে প্রতি ১৫ মিনিট অন্তর।
আরও পড়ুন- minor girl stops marriage: রাত পোহালেই বিয়ে, ভোর হতেই থানায় হাজির নাবালিকা, বদলে গেল জীবন
ব্লু লাইনে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা মিলবে সকাল ৭টা ৩ মিনিটে। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ, দু’দিক থেকেই সকাল ৭টায় প্রথম মেট্রো চলাচল শুরু করবে।
সকাল ৯টার পর থেকে ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক রবিবারের মেট্রো পরিষেবা চালু থাকবে। ওই দিন ব্লু লাইনে স্বাভাবিক ১৩০টির পরিবর্তে মোট ১৪৪টি মেট্রো পরিষেবা (৭২ আপ ও ৭২ ডাউন) চালানো হবে। গ্রিন লাইনে ১০৪টির পরিবর্তে চলবে মোট ১১৮টি পরিষেবা (৫৯ আপ ও ৫৯ ডাউন)।
আরও পড়ুন-CV Ananda Bose: তৎপর রাজ্যপাল, BLO-দের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে ৩ দফা প্রস্তাব
তবে ১৪ ডিসেম্বর ইয়েলো লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। অন্যদিকে, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে ওই দিন কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us