/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনা পারদ। আর এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে বিশেষ মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করল কলকাতা মেট্রো। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো জানায়, ম্যাচ শেষের পর দর্শকদের নির্বিঘ্নে বাড়ি ফেরার সুবিধার্থে ১ মার্চ রাতে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দিন রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ ট্রেন ছাড়বে। এই পরিষেবা চলবে এসপ্ল্যানেড–দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড–শহিদ ক্ষুদিরাম রুটে। বিশেষ এই মেট্রো পরিষেবার জন্য টিকিট কাটার কাউন্টার শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেই খোলা থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে মেট্রো রেল কলকাতা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ, প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। উল্লেখ্য, ১ মার্চ রবিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
এর পাশাপাশি দোলযাত্রা উপলক্ষে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) কলকাতার মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তনের ঘোষণা করল কলকাতা মেট্রো। এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন শহরের সব করিডোরেই সীমিত ও পরিবর্তিত সময়সূচিতে ট্রেন চলবে।
মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) রুটে স্বাভাবিক ২৭২টি পরিষেবার বদলে চলবে মাত্র ৬০টি ট্রেন (৩০ আপ ও ৩০ ডাউন)। প্রথম মেট্রো চলবে দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে। তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। এদিন রাত ৯টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারগামী একটি পরিষেবা বাতিল করা হয়েছে।
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভে)-তে ২২৮টির বদলে চলবে ৪৫টি পরিষেবা (২৩ আপ ও ২২ ডাউন)। প্রথম ট্রেন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাবে দুপুর ৩টেয় এবং বিপরীত দিকের প্রথম ট্রেন ছাড়বে ৩টা ২ মিনিটে। শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) রুটে স্বাভাবিক ১২০টির বদলে চলবে ৪৪টি ট্রেন। প্রথম ট্রেন নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশে ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়। শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট)-এ চলবে ৩৮টি পরিষেবা। জোকা থেকে মাঝেরহাটগামী প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে জোকাগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ৪ মিনিটে। শেষ ট্রেনের সময়সূচি বদলানো হয়নি।
এছাড়া অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা) রুটে স্বাভাবিক ৬২টির বদলে চলবে ২৮টি ট্রেন। কবি সুভাষ থেকে বেলেঘাটার উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেলেঘাটা থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়। শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন
আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’
আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us