/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: আগামীকাল নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে ব্লু লাইন ও ইয়েলো লাইনে চলবে বিশেষ মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন-২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
ব্লু লাইনে ওই দিন মোট ২৩৬টি মেট্রো পরিষেবা চলবে, যার মধ্যে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন ট্রেন থাকবে। সাধারণ দিনের তুলনায় পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হলেও নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দিকেও নির্দিষ্ট কয়েকটি ট্রেন চলবে।
প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো পরিষেবাও সকাল ৬টা ৫৫ মিনিটেই শুরু হবে।
তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ৬টা ৫৪ মিনিটে ছাড়বে। শেষ মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে রাত ৯টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে।
ইয়েলো লাইনে ২৩ জানুয়ারি মোট ৯২টি মেট্রো পরিষেবা চালানো হবে, যার মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন ট্রেন থাকবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে চলবে।
শেষ পরিষেবা নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে রাত ৯টা ১৮ মিনিটে পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ জানুয়ারি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
এছাড়াও কলকাতা বইমেলার কারণে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত বিশেষ পরিষেবা চালানো হবে। ওই দিন মোট ১৬০টি মেট্রো পরিষেবা চলবে। সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হবে এবং শেষ মেট্রো রাত ৯টা ৪৪ মিনিট পর্যন্ত চলবে। তবে রবিবার হওয়ায় ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি, সুপ্রিম নির্দেশ সত্ত্বেও SIR শুনানিতে জেলায় জেলায় ধুন্ধুমার


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us