প্রজাতন্ত্র দিবসে মেট্রো চড়ুন 'রাজার' হালে, যাত্রী স্বার্থে বিরাট ঘোষণা

শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ মিনিটে।

শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ মিনিটে।

author-image
IE Bangla Web Desk
New Update
More than 10.39 android and 58000 ios downloaded metro ride kolkata app: কলকাতা মেট্রো, মেট্রো রাইড কলকাতা অ্যাপ

Kolkata Metro: প্রতীকী ছবি।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে, কলকাতা। সোমবার (২৬.০১.২০২৬) যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ পরিষেবা কার্যকর থাকবে বলে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisment

মেট্রো সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে ব্লু লাইনে মোট ১৮২টি পরিষেবা (৯১টি আপ ও ৯১টি ডাউন) চালানো হবে। যা স্বাভাবিক দিনের ২৭২টি পরিষেবার তুলনায় কম। এছাড়াও নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে অতিরিক্ত ৪টি আপ পরিষেবা চলবে। ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে চলবে। একই সঙ্গে সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটেও প্রথম পরিষেবা চালু থাকবে। এই সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?  

শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ পরিষেবা ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে, যা স্বাভাবিক দিনের তুলনায় দু’মিনিট আগে। এছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৫ মিনিটে।

ইয়েলো লাইনে প্রজাতন্ত্র দিবসে মোট ৯২টি পরিষেবা (৪৬টি আপ ও ৪৬টি ডাউন) চালানো হবে, যেখানে স্বাভাবিক দিনে ১২০টি পরিষেবা থাকে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৭টা ১৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম পরিষেবা ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। এই সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। তবে শেষ পরিষেবার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো চলবে রাত ৮টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া শেষ পরিষেবা ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা চালু থাকবে। যাত্রীদের সুবিধার্থে আগেভাগেই এই বিশেষ সময়সূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- "কলকাতা বইমেলা থেকে বাদ, ক্রিকেট বিশ্ব কাপ থেকে ব্রাত্য, তবু শত্রু সুলভ আচরণ", বোমা ফাটালেন তসলিমা নাসরিন

kolkata metro