Kolkata Metro: নতুন বছরের শুরুতেই মেট্রোর মাস্টারপ্ল্যান! যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগের ভূয়সী প্রশংসা!

Kolkata Metro Sunday services: কলকাতা মেট্রো যাত্রীদের সুখবর। বাড়তি মেট্রো পরিষেবা চালু হচ্ছে। ট্রেনের সংখ্যা বাড়ার পাশাপাশি কমছে সময়ের ব্যবধান। সম্পূর্ণ সময়সূচি ও আপডেট পড়ুন।

Kolkata Metro Sunday services: কলকাতা মেট্রো যাত্রীদের সুখবর। বাড়তি মেট্রো পরিষেবা চালু হচ্ছে। ট্রেনের সংখ্যা বাড়ার পাশাপাশি কমছে সময়ের ব্যবধান। সম্পূর্ণ সময়সূচি ও আপডেট পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news live updates  ,Kolkata news today live  ,West Bengal breaking news  ,Kolkata metro service disruption  ,Abhishek Banerjee Cooch Behar rally  ,TMC latest news  ,West Bengal weather update,  Cold wave in Bengal,  Makar Sankranti weather forecast  ,Kolkata minimum temperature,  North Bengal weather news,  Bengal political news today,  Kolkata traffic and metro news  ,January 13, 2026 news update,পশ্চিমবঙ্গ লাইভ নিউজ,  কলকাতা আজকের খবর,  ১৩ জানুয়ারি ২০২৬ খবর , কলকাতা মেট্রো পরিষেবা  ,মেট্রো বিভ্রাট খবর,  অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা  ,কোচবিহার রাজনৈতিক খবর  ,তৃণমূল কংগ্রেস খবর,  বাংলার আবহাওয়া,  মকর সংক্রান্তির আবহাওয়া,  শীতের পূর্বাভাস  ,কলকাতার তাপমাত্রা  ,উত্তরবঙ্গের আবহাওয়া  ,আজকের ব্রেকিং নিউজ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। টানা চারটি রবিবার, ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি এবং ২৫ জানুয়ারি ২০২৬, কলকাতা মেট্রো ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালু করতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।

Advertisment

ব্লু লাইনে বাড়তি ট্রেন

এই চার রবিবার ব্লু লাইনে মোট ১৬০টি (৮০ আপ ও ৮০ ডাউন) ট্রেন চলবে, যেখানে সাধারণত রবিবারে ১৩০টি পরিষেবা থাকে।

প্রথম মেট্রো:

সকাল ৯টা: দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
সকাল ৯টা: শহিদ ক্ষুদিরাম - দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
সকাল ৯টা: নোয়াপাড়া - শহিদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)

আরও পড়ুন- West Bengal weather: ফের কনকনে ঠান্ডার সতর্কবার্তা বাংলায়! ‘শীতের মারকাটারি সেকেন্ড ইনিংস’ শুরু কবে?

শেষ মেট্রো:

রাত ৯টা ৩৩ মিনিট: দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
রাত ৯টা ৩৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম - দক্ষিণেশ্বর (আগে ছিল ৯টা ৩০ মিনিট)
রাত ৯টা ৪৪ মিনিট: শহিদ ক্ষুদিরাম - দমদম (আগে ছিল ৯টা ৪৩ মিনিট)

এছাড়াও, ব্লু লাইনে বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট অন্তর, যেখানে সাধারণত এই সময়ে ১০ মিনিট অন্তর পরিষেবা থাকে।

আরও পড়ুন- Dilip Ghosh: ভোটের আগে 'ফের সক্রিয়' দিলীপ, তেড়ে ফুঁড়ে আসরে নেমেই ছুঁড়লেন বিরাট হুঙ্কার

গ্রিন লাইনে বিশেষ পরিষেবা

গ্রিন লাইনে এই চার রবিবার মোট ১২৪টি (৬২ আপ ও ৬২ ডাউন) ট্রেন চালানো হবে। সাধারণত যেখানে ১০৮টি পরিষেবা থাকে, সেখানে এবার ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রথম মেট্রো:

সকাল ৯টা ২ মিনিট: সল্টলেক সেক্টর ফাইভ - হাওড়া ময়দান (পরিবর্তন নেই)
সকাল ৯টা: হাওড়া ময়দান - সল্টলেক সেক্টর ফাইভ (পরিবর্তন নেই)
সকাল ৯টা: সিটি সেন্টার - হাওড়া ময়দান (পরিবর্তন নেই)

আরও পড়ুন-Suvendu Adhikari: গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিস্ফোরক অভিযোগ, 'বোমা' ফাটালেন শুভেন্দু, কেঁপে উঠল বঙ্গ রাজনীতি

শেষ মেট্রো:

রাত ৯টা ৫৫ মিনিট: সল্টলেক সেক্টর ফাইভ - হাওড়া ময়দান (পরিবর্তন নেই)
রাত ৯টা ৫৫ মিনিট: হাওড়া ময়দান - সল্টলেক সেক্টর ফাইভ (পরিবর্তন নেই)
রাত ১০টা ৫ মিনিট: হাওড়া ময়দান - সেন্ট্রাল পার্ক (পরিবর্তন নেই)

গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট অন্তর, যেখানে সাধারণত এই সময়ে ১৫ মিনিট অন্তর পরিষেবা দেওয়া হয়।

আরও পড়ুন- Kolkata Metro: নতুন বছরে কলকাতা মেট্রোর মেগা প্ল্যান! ২০২৬-এ মেট্রো মানচিত্রে কী কী বদল আসছে?

অন্যান্য লাইন

এই চার রবিবারে, ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে কোনও পরিষেবা থাকবে না, আগের মতোই। সব মিলিয়ে, জানুয়ারির রবিবারগুলিতে যাত্রীদের ভিড় সামাল দিতে ও যাতায়াত আরও সহজ করতে কলকাতা মেট্রোর এই বিশেষ উদ্যোগ।

kolkata news kolkata metro east-west metro Metro Aamar Kolkata Metro app