/indian-express-bangla/media/media_files/2026/03/04/sri-lanka-coast-iranian-ship-submarine-attack-101-missing-78-injured-2026-03-04-16-55-40.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news live updates: শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রক বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিনের হামলায় কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন।
গুজরাতের আদালত ও স্কুলে বোমা মারার হুমকি ইমেল পাঠানোর অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। ধৃতের নাম সৌরভ বিশ্বাস। আহমেদাবাদ পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল একই ধরনের ইমেল হুমকির জেরে। কলকাতা শহরসহ জেলাগুলিতে একাধিক স্কুল, আদালত এবং পোস্ট অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, গুজরাতে ইমেল পাঠানোর নেপথ্যে থাকা এই সৌরভ বিশ্বাসই কি বাংলার ওই হুমকি কাণ্ডেও জড়িত?
ধৃতকে জেরা করে এই আন্তঃরাজ্য যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় প্রশাসনের ধারণা, বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবার আরও ভয়াবহ আকার ধারণ করল। মঙ্গলবার রাতে দুবাইয়ের আকাশসীমায় এয়ার ডিফেন্স সিস্টেমের প্রবল সক্রিয়তা ও ড্রোন ইন্টারসেপশনের শব্দে গোটা শহর কেঁপে ওঠে। প্রাথমিক খবর অনুযায়ী, দুবাইয়ের মার্কিন কনসুলেটের ঠিক কাছেই একটি ড্রোন আছড়ে পড়েছে এবং সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ার খবর মিলেছে।
আরও পড়ুন-তালিকায় নিজের নাম 'বিচারাধীন' দেখেই চরম আতঙ্ক! এসআইআর-এর গেরোয় প্রাণ গেল মালদহের গৃহবধূর
- Mar 04, 2026 15:20 IST
West Bengal News Live: ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে
বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রাম স্টেশনের পাশে দোকানে। আগুনে ঢেকে গিয়েছে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। স্টেশনের ঠিক বাইরেই লাইন দিয়ে থাকা বেশ কয়েকটি দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।
- Mar 04, 2026 15:20 IST
WB News Live Update: বেকার ভাতার ১৫০০ টাকা পেতে এবার শুধু একটি ফোন কল
রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘বাংলার যুব সাথী’ নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই প্রকল্পের আবেদনকারীদের নানা প্রশ্নের উত্তর দিতে এবং সহায়তা করতে একটি ডেডিকেটেড হেল্পডেস্ক নম্বর (৬২৯২২৪৮৮৮৮) চালু করল ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর।
- Mar 04, 2026 15:19 IST
Kolkata News Live: ট্রাম্পের মুখোশ খুলল ইরান
আমেরিকা ও ইজরায়েলের লাগাতার হামলার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুলল। ইরান-এর দাবি, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক লক্ষ্য। ভারতে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম এলাহি বলেছেন, আমেরিকা ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে নিজের প্রভাব বজায় রাখতে চায় এবং উদীয়মান শক্তি হিসেবে ভারত ও চিনের অগ্রগতি রুখতেই এই সংঘাত উসকে দেওয়া হচ্ছে।
- Mar 04, 2026 15:19 IST
Israel-Iran War News: বদলে যাবে বিশ্ব অর্থনীতির মানচিত্র?
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হরমুজ প্রণালী। সাম্প্রতিক সামরিক সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এর জেরে শতাধিক তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বিঘ্ন ঘটেছে এবং বিশ্ববাজারে উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে এই গুরুত্বপূর্ণ জলপথে ইরান এতটা প্রভাব বিস্তার করে চলেছে এবং কেন অন্যান্য উপসাগরীয় দেশগুলি সেখানে সরাসরি শক্তি প্রদর্শনে ব্যর্থ?
- Mar 04, 2026 15:19 IST
WB Voter List 2026 Online: ভোটার তালিকায় অনলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার শেষে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নিজের নাম না থাকলে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে কমিশন। নাম তোলার জন্য হাতে সময় অত্যন্ত সীমিত।
- Mar 04, 2026 15:19 IST
Israel-Iran Conflict: ভারতের একটি জলের বোতলের দামে ইরানে ১০ লিটার পেট্রোল!
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আবারও চর্চায় উঠে এসেছে ইরানের জ্বালানির দাম। ইজরায়েল ও আমেরিকার হামলার জেরে চাপে থাকা ইরানে-এ পেট্রোলের দাম ভারতের তুলনায় প্রায় নামমাত্র। যখন ভারতে জ্বালানির দাম প্রায় ১০০ টাকারও বেশি তখন ইরানে এক লিটার পেট্রোল মিলছে মাত্র কয়েক টাকায়। এই বিপুল ব্যবধানকে ঘিরেই আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
- Mar 04, 2026 15:19 IST
Holi 2026: ভারত ছাড়া বিশ্বের আর কোন কোন দেশে সাড়ম্বরে পালিত হয় রঙের উৎসব হোলি?
দেশ জুড়ে সাড়ম্বরে আজ উদযাপন হচ্ছে রঙের উৎসব হোলি ২০২৬। হিন্দু ঐতিহ্যের অন্যতম প্রধান ও বহুল পালিত এই উৎসবের সূচনা হয় ফাল্গুন পূর্ণিমার রাতে 'হোলিকা দহনের' মধ্য দিয়ে। এরপর শুরু হয় রঙ, আবির, সঙ্গীত ও আনন্দ-উল্লাসের দিন। তবে হোলি শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও এই উৎসব পালিত হয় বিশেষ উৎসাহের সঙ্গে। প্রতিবেশী নেপালে হোলি ‘ফাগু পূর্ণিমা’ নামে পরিচিত। ভারতের পর নেপালেই এই উৎসব অন্যতম বৃহৎ আকারে পালিত হয়। সাধারণত দুই দিন ধরে উৎসব চলে। প্রথম দিন পাহাড়ি অঞ্চলে এবং দ্বিতীয় দিন তরাই সমভূমিতে।
- Mar 04, 2026 15:18 IST
Gold Price Today: সোনার দামে বিরাট ধাক্কা
বহু বছর ধরেই সোনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। মুদ্রাস্ফীতি, বাজারের অস্থিরতা কিংবা আর্থিক অনিশ্চয়তার সময়েও সোনা নিরাপদ বিনিয়োগের সেরা মাধ্যম। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে সোনা ও রুপোর দামে।
দিল্লি ২৪ ক্যারেট – ১,৬৭,৭৬০ টাকা ২২ ক্যারেট – ১,৫৩,৭৯০ টাকা ১৮ ক্যারেট – ১,২৫,৮৬০ টাকা
মুম্বই ২৪ ক্যারেট – ১,৬৭,৬১০ টাকা ২২ ক্যারেট – ১,৫৩,৬৪০ টাকা ১৮ ক্যারেট – ১,২৫,৭১০ টাকা
চেন্নাই ২৪ ক্যারেট – ১,৬৮,৭০০ টাকা ২২ ক্যারেট – ১,৫৬,৬৪০ টাকা ১৮ ক্যারেট – ১,৩২,৪৯০ টাকা
কলকাতা ২৪ ক্যারেট – ১,৬৭,৬১০ টাকা ২২ ক্যারেট – ১,৫৩,৬৪০ টাকা ১৮ ক্যারেট – ১,২৫,৭১০ টাকা
আহমেদাবাদ ২৪ ক্যারেট – ১,৬৭,৬৬০ টাকা ২২ ক্যারেট – ১,৫৩,৬৯০ টাকা ১৮ ক্যারেট – ১,২৫,৭৬০ টাকা
- Mar 04, 2026 14:48 IST
WB News Live: বিস্ফোরক দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের ওপর হামলা নিয়ে এবার একটি বড় মন্তব্য করেছেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যদি আগে আক্রমণ না করতাম, তাহলে ইরানই আমাদের ওপর প্রথম হামলা চালাত।”
- Mar 04, 2026 14:47 IST
West Bengal News Live Updates:বাইক পার্কিং ঘিরে সংঘর্ষ
বাইক পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল রাজপুর-সোনারপুরের দোলতলা এলাকায়। ঘটনায় মহিলাদের হেনস্থা করার অভিযোগও উঠেছে। দু’পক্ষের মারামারিতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন।
- Mar 04, 2026 11:08 IST
West Bengal News Live: হাড়হিম করা আতঙ্কে কাঁপছে ডোমকল
মুর্শিদাবাদের ডোমকল ব্লকের আমিনাবাদ পাঁচ মাথা মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলাকে কেন্দ্র করে 'ছেলেধরা' আতঙ্ক ছড়াল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে ডোমকল থানার পুলিশ।
- Mar 04, 2026 10:54 IST
Kolkata News Live: ইরানের পরবর্তী ভাগ্যবিধাতা কি খামেনেই-পুত্র মোয়াজতাবা?
Iran-Israel war news: ইরানের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শূন্যস্থান পূরণে তাঁর ছেলে মোয়াজতাবা খামেনেইকেই সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে দেখছে ইরানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক মহল। 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (Assembly of Experts) গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে মোয়াজতাবাকে 'ফ্রন্ট-রানার' বা প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করেছে।
- Mar 04, 2026 10:53 IST
West Bengal News Live Updates: হাসপাতালে আগুন
মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার হাসপাতালের তিনতলার সিজার ওয়ার্ডে আচমকা আগুন লেগে যাওয়ায় বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছিলেন রোগীরা। তবে হাসপাতাল কর্মী ও স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
- Mar 04, 2026 09:39 IST
Kolkata News Live Updates: ইডেনে ম্যাচ শেষে আজ মাঝরাতেও ছুটবে মেট্রো
Kolkata Metro special service: আগামীকাল ৪ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে ব্লু-লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
- Mar 04, 2026 08:59 IST
West Bengal weather Update: শীত যেতেই বৃষ্টির অ্যালার্ট!
উত্তরের দার্জিলিং, কালিম্পং বাদ দিলে শীতের আমেজ এখন অতীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বসন্তের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে রোদ। তবে এই ক্রমবর্ধমান উষ্ণতার মাঝেই রাজ্যবাসীর জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
- Mar 04, 2026 08:33 IST
Iran Israel war: যুদ্ধ এবার দুবাইয়ের দোরগোড়ায়!
Middle East war updates: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মঙ্গলবার রাতে দুবাইয়ের আকাশসীমায় এয়ার ডিফেন্স সিস্টেমের সক্রিয়তা এবং ড্রোন ইন্টারসেপশনের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। দুবাইয়ের মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us