/indian-express-bangla/media/media_files/2025/12/11/west-bengal-news-updates-2025-12-11-09-09-02.jpg)
West Bengal News Updates: পড়ুন দিনের সেরা টাটকা খবরের আপডেট।
Kolkata News Updates: নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের দারুণ সুখবর দিল নবান্ন। জানুয়ারি ২০২৬-এ দু’দফায় মোট ১০ দিনের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। তাতেই উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা। জানুয়ারি মাসে দু'দফা মিলিয়ে মোট ১০ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। বছরের প্রথমে এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে উল্লাসের চিত্র ধরা পড়েছে। নববর্ষের ছুটি দিয়ে শুরু হবে বিশ্রাম পর্ব। ১০ জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি। ফলে মাঝে মঙ্গলবার ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের দুর্দান্ত ছুটি উপভোগ করতে পারবেন। এখানেই শেষ নয়। জানুয়ারির শেষ সপ্তাহেও থাকছে টানা ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসে ছুটি থাকায় টানা বিশ্রাম মিলবে রাজ্য সরকারি কর্মীদের। সব মিলিয়ে জানুয়ারিতে দু’দফায় মোট ১০ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। কাজেই এখন থেকেই এই তালিকা অনুসারে অধিকাংশ সরকারি কর্মচারী পরিবার নিয়ে ছুটি কাটানোর দারুণ প্ল্যানিং সেরে নিয়েছেন। যারা এখনও ভাবছেন তারা বছরের প্রথমে টানা ছুটির মজা উপভোগ করতে চটজলদি করে ফেলুন দুর্দান্ত 'হলিডে প্ল্যানিং'।
আরও পড়ুন- বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়....
শীতের আমেজে জমে উঠেছে রাজ্য, দার্জিলিংয়ে পারদ নামল ৪ ডিগ্রিতে
রাজ্যে শীতের আমেজ অব্যাহত। বুধবার দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মরসুমে অন্যতম সর্বনিম্ন। দক্ষিণবঙ্গেও শীতের দাপট কম নয়। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায়ও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালবেলায় হালকা কুয়াশা আচ্ছন্ন থাকতে পারে আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় শীতের দাপট আপাতত বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
- Dec 11, 2025 19:59 IST
West Bengal News Live Updates: মর্মান্তিক মৃত্যু
বাড়ির পাশের বেগুন গাছ থেকে একটি বেগুন তোলাকে কেন্দ্র করেই ভয়াবহ বিবাদের সূত্রপাত। অভিযোগ, বেগুন তুলতেই শাজাহান মণ্ডল নামে এক ব্যক্তির উপর তার ভাই ও ভাইপো চড়াও হয়ে বেধড়ক মারধর করে লোহার রড দিয়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাজাহানকে মৃত বলে ঘোষণা করেন।
- Dec 11, 2025 14:12 IST
WB News LIVE Updates: আগে ১০০ দিনের টাকা, তারপর এসআইআর- স্পেশ্যাল রোল অবসারভারকে ঘিরে বিক্ষোভ
ফলতায় স্পশ্যাল রোল অবসারভারকে ঘিরে ধরে বিক্ষোভ। ঘেরাও স্পশ্যাল রোল অবসারভার সি মুরগান। আগে ১০০ দিনের টাকা। তারপর এসআইআর। বক্তব্য স্থানীয়দের
- Dec 11, 2025 14:08 IST
WB News LIVE Updates: আমি এখনও ফর্ম ফিল আপ করিনি- মমতা
বিহার পারেনি বাংলা করে দেখাবে। বিজেপিকে জেতাতে ভোটের আগে SIR যে সব পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন তাদের ৫ হাজার টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী ভয়ঙ্কর! নির্বাচনের আগে ইডি, সিবিআইকে কাজে লাগান। প্লেন ক'ঘন্টা লেট, হঠাৎ করে সব বন্ধ। বর-বউও আটকে গেছে। দেশের মানুষ সাফার করছে। অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, এক চোখে তার দুর্যোধন এক আরেক চোখে দুঃশাসন। আমি এখনও ফর্ম ফিল আপ করিনি। আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। ওই দাঙ্গাবাজদের কাছে? বিজেপি হ্যাংলা পার্টি।
- Dec 11, 2025 14:00 IST
WB News LIVE Updates: ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী
ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, এটা বাংলা উত্তর প্রদেশ নয়। হেনস্থায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করা হয়েছে। মাংসও খেতে দেয় না। কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে তা কি আপনারা ঠিক করবেন?বিজেপিকে নিশানা মমতার।
- Dec 11, 2025 13:55 IST
WB News LIVE Updates: 'সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর'- মমতা
সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। বিজেপিকে হুঙ্কার ছুঁড়লেন মমতা। প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনার অভিযুক্তদের গ্রেফতার। ধর্ম মানে হিংসা-ভেদাভেদ নয়। বিজেপি মিথ্যাচার করছে।
- Dec 11, 2025 13:52 IST
WB News LIVE Updates: 'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি'-মমতা
'যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক, যারা শান্তি রক্ষা করে তারা নাগরিক নয়, এ কেমন বিচার? সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। গীতা পাঠের জন্য পাবলিক মিটিয়ের কী আছে? আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি'। - Dec 11, 2025 13:50 IST
WB News LIVE Updates: 'ভোট করছে লুট আর বলছে ঝুট'-মমতা
"ভোট এলেই ধর্ম বর্ণে সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন ধরিয়ে ভোট কেনার চেষ্টা করে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম মানে মানবতা, পবিত্রতা, শান্তি, ভেদাভেদ নয়। রামকৃষ্ণ কোনদিন বলে হিন্দু-মুসলমানে ভাগাভাগি কর। তাহলে আপনারা কে? ভোট করছে লুট আর বলছে ঝুট। একবার করল নোট বন্দী, এখন করছে ভোটবন্দী"।
- Dec 11, 2025 13:46 IST
WB News LIVE Updates: মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? প্রশ্ন মমতার
"বাংলার মানুষ মাথা উঁচু করে চলেছে। ডিএমদের ভয় দেখাচ্ছো, বিএলও-দের ভয় দেখাচ্ছো। বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ২০২৯-এর আগে বিজেপি ক্ষমতাচ্যুত হবে। গোল্লায় যাবে বিজেপি। দিল্লি থেকে কিছু লোক খবরদারি করছে, নির্বাচন কমিশনকে নিশানা মমতার। বাংলায় ডিটেনশনক্যাম্প হবে না। কেউ ঘর ছাড়া হবে না। কোথায় রোহিঙ্গা? মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে মা বোনেদের ভয় দেখাচ্ছে"।
- Dec 11, 2025 13:41 IST
WB News LIVE Updates: ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না-মমতা
'কৃষ্ণনগরের সর ভাজাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে সরতীর্থ'। রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। রাজা রামমোহন রায়ের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অপমান। কেন্দ্র চাইছে ওয়াকফ সম্পত্তি দখল করতে। এত খিদে! ভোটের ২ মাস আগে SIR! স্বামী বিবেকানন্দ-রামকৃষ্ণকে মানে না বিজেপি। বাংলা ভাষায় কথা বললে মারছো, ওয়াকফ সম্পত্তি আইন অনিযায়ী চলবে। রাজ্য সভায় বলছে বন্দে মাতরম বলা যাবে না। ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা বকেয়া। উত্তর প্রদেশ-দিল্লি-ওড়িশাতে বাংলায় কথা বললেই মার। বিজেপি চৈতন্যদেবকে মানে না। আম্বেদকারকে মানে না'।
- Dec 11, 2025 13:35 IST
WB News LIVE Updates: ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না- মমতা
"আদালতের নির্দেশ পেয়ে ৬ মাস ঘুমিয়ে ছিল কেন্দ্র। অতীতে নদীয়ার দিকে কেউ ফিরেও তাকাতো না। তৃণমূল ক্ষমতায় আসার পর নদীয়ার উন্নতি। হস্তশিল্পে নদীয়া গর্ব। কৃষ্ণনগরে তৈরি হচ্ছে মসলিন তীর্থ। ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। ধর্মের নামে দেশকে বিভাজন করছে বিজেপি"।
- Dec 11, 2025 13:30 IST
WB News LIVE Updates: চালাকির খেলা খেলছে কেন্দ্র-মমতা
কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন," রাস্তা তৈরির টাকা বন্ধ। কেন্দ্রীয় সরকার দেয় না। ১,৮৩,৩৮৪ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে ভোটের নির্ঘন্ট। ১০০ দিনের টাকা বন্ধ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মমতা। ১০০ দিনের জায়গায় ৭৫ দিনের কাজ করেছি। কর্মশ্রী প্রকল্পে ৭০ দিনের কাজ হয়ে গেছে। আমরা ভিক্ষা করে খাই না। ভালো কাজ করলেও বাংলাকে বঞ্চনা। চালাকির খেলা খেলছে কেন্দ্র"।
- Dec 11, 2025 13:22 IST
WB News LIVE Updates: ইন্ডিগো সংকট: দশম দিনে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল
ইন্ডিগোর সংকট এখনও শেষ হয়নি। আজ দশম দিনের জন্য বিভিন্ন স্থানে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
- Dec 11, 2025 13:17 IST
WB News LIVE Updates: আমেরিকার পর আবারও ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করল এই দেশ
১০ ডিসেম্বর, মেক্সিকান সিনেট একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে, যেখানে চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলির ওপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রস্তাব আনা হয়েছে। জানা গিয়েছে নয়া এই বিধি ২০২৬ সাল থেকে কার্যকর হবে।
- Dec 11, 2025 13:15 IST
WB News LIVE Updates: সংসদে সোনিয়া গান্ধীর ভোটাধিকারে বিতর্কে
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) সংসদে কংগ্রেস সাংসদ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের জবাবে মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সংসদে বক্তব্য রাখেন মান্ডির সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। এদিন তারা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাগরিকত্ব এবং ভোটাধিকারের বিষয়কে সামনে নিয়ে বিতর্ক উস্কে দেন।
- Dec 11, 2025 12:51 IST
WB News LIVE Updates: রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় এলোপাথাড়ি মার,মৃত্যুর অভিযোগে তোলপাড় বাংলা
সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় মার খেয়ে প্রাণ গেল এক প্রবীণ তৃণমূল কর্মীর। মৃতর নাম লাল্টু সিকদার(৭০)। বুকে সজোরে আঘাত করে এই প্রবীণ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে দলেরই আর এক কর্মীর বিরুদ্ধে। আর তা নিয়েই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি থানার বড়পলাশন এলাকায়। লাল্টু সিকদারের মৃত্যুর জন্য তাঁর পরিবার দারু সেখ নামে এলাকার এক ব্যক্তিকে দায়ী করেছেন।
জেলার পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন,পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। - Dec 11, 2025 12:09 IST
WB News LIVE Updates: ২ সপ্তাহের মধ্যেই আরজি করেই পোস্টিং দিতে হবে, অনিকেত মাহাতো মামলায় ফের রাজ্যের ধাক্কা
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো। আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পোস্টিং মামলায় হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অনিকেত মাহাতো মামলায় হাকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। কেন মানা হল না মেধা তালিকা? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ২ সপ্তাহের মধ্যেই আরজি করেই পোস্টিং দিতে হবে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট।
- Dec 11, 2025 11:54 IST
WB News LIVE Updates: সোনার দামে ভূমিকম্প
১১ ডিসেম্বর সকালে দেশের বাজারে সোনার দাম বাড়ছে। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১৩০,৪৭০ টাকায় পৌঁছেছে। মুম্বইতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ঠেকেছে ১৩০,৩২০ টাকায়। বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ এ বছরের প্রথমবারের মতো সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য প্রতি আউন্স ৪২০১.৭০ ডলার।
আরও পড়ুন- ২ লাখ ছুঁইছুঁই রূপা
- Dec 11, 2025 11:11 IST
WB News LIVE Updates: কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? জানালেন মোহন ভাগবত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরী নিয়ে জল্পনা চললেও সেই বিতর্কে নিজেদের জড়াতে নারাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘ প্রধান মোহন ভাগবত স্পষ্ট জানিয়ে দিলেন, মোদীর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এ সিদ্ধান্ত সম্পূর্ণই বিজেপি এবং নরেন্দ্র মোদীর নিজেদের বিষয়।
- Dec 11, 2025 10:50 IST
WB News LIVE Updates: কোচবিহারের পর কৃষ্ণনগর, SIR নিয়ে ঝড় তুলবেন মমতা
বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর, নদিয়া জেলার কৃষ্ণনগরে আজ ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আয়োজিত হতে চলেছে আজকের এই জনসভা। রেকর্ড ভিড়ের আশা করছেন জেলা নেতৃত্ব। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সভার সকল প্রস্তুতি।
আরও পড়ুন- কোচবিহারের পর আজ কৃষ্ণনগর, SIR নিয়ে ঝড় তুলবেন মমতা, রেকর্ড ভিড়ের আশায় জেলা নেতৃত্ব
- Dec 11, 2025 10:17 IST
WB News LIVE Updates: মোদীকে বাজপেয়ী বলে উল্লেখ অভিজিতের
লোকসভায় ‘বন্দে মাতরম’-এর বদলে ‘বন্দে ভারত’, মোদীকে বাজপেয়ী বলে উল্লেখ অভিজিতের, ভুলে ভরা সংসদে বিজেপিকে নিয়ে 'ঠাট্টা' তৃণমূলের।
আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী'
- Dec 11, 2025 09:55 IST
WB News LIVE Updates: আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন
রাজ্যে ভোট প্রস্তুতির তোড়জোড় ক্রমেই বাড়ছে। এসআইআর-এর কাজ চলছে জোরকদমে, আর আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁর বক্তব্যে।
- Dec 11, 2025 09:52 IST
WB News LIVE Updates: 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল
জ্যের প্রাপ্য তহবিল ও বকেয়া আদায়ের দাবিতে ফের সংসদ চত্বরে সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য বকেয়া দুই লক্ষ কোটি টাকারও বেশি। যার মধ্যে শুধুমাত্র এমজিএনআরইজিএতেই বকেয়া প্রায় ৫২ হাজার কোটি। শীতকালীন অধিবেশন জুড়ে এই ইস্যুকেই আন্দোলনের মূল হাতিয়ার করেছে বাংলার শাসক দল। তাঁদের দাবি, বিগত প্রায় দু বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এমজিএনআরইজিএ (MGNREGS) ও পিএমএওয়াই (PMAY)-এর বরাদ্দ সংক্রান্ত হোয়াইট পেপার প্রকাশে টালবাহানা করছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us