Kolkata News: পুরনো বাড়ির মৃত্যুফাঁদ! খাস কলকাতায় পুরনো বাড়ির ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা

Park Circus building collapse: খাস কলকাতার পার্ক সার্কাসে পুরনো বাড়ির ছাদের চাঙর ভেঙে মর্মান্তিক মৃত্যু এক মহিলার। মধ্যরাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় জখম শিশু-সহ দু’জন।

Park Circus building collapse: খাস কলকাতার পার্ক সার্কাসে পুরনো বাড়ির ছাদের চাঙর ভেঙে মর্মান্তিক মৃত্যু এক মহিলার। মধ্যরাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় জখম শিশু-সহ দু’জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata roof collapse,  Park Circus building collapse,  Old building accident Kolkata,  Kolkata woman killed roof collapse  ,Roof plaster collapse India,  Kolkata civic negligence,  Building safety Kolkata  ,KMC ward 65 incident  ,Night accident Kolkata,  Urban housing collapse India,কলকাতায় ছাদ ধস,  পার্ক সার্কাস দুর্ঘটনা,  পুরনো বাড়ির চাঙর  ,ছাদ ভেঙে মৃত্যু  ,কলকাতা পুরসভা ৬৫ নম্বর ওয়ার্ড  ,মধ্যরাতের দুর্ঘটনা,  ঘুমের মধ্যে মৃত্যু  ,জরাজীর্ণ বাড়ি বিপদ,  কলকাতার বড় দুর্ঘটনা,  শহরের পুরনো বাড়ি সমস্যা

Kolkata roof collapse: পুরনো বাড়ির চাঙর খসে মৃত্যু।

Kolkata roof collapse: খাস কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় একটি পুরনো আবাসনের ছাদের চাঙর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি শিশু-সহ আরও দু’জন।

Advertisment

ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক সার্কাস এলাকার একটি পুরনো বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাসিন্দারা ঘুমিয়ে থাকার সময় আচমকাই ছাদের বড় অংশের পলেস্তরা ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন- West Bengal news live Updates: মকর সংক্রান্তির আগে গঙ্গাসাগরে সাজো সাজো রব, আজ মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর

ছাদের চাঙর সরাসরি ঘুমন্ত বাসিন্দাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Kolkata Winter Updates: প্রবল শীতের দাপটে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা, ঠান্ডার দোসর বৃষ্টিও? রইল ওয়েদারের ব্রেকিং আপডেট

এলাকার বাসিন্দারা এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন। ওই বাড়িটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পার্ক সার্কাসের কাছে ওই এলাকায় এমন বাড়ি আরও বেশ কয়েকটি রয়েছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, যে কোনও দিন ওই পুরনো আবাসনগুলিতেও এমনই বিপত্তি  ঘটতে পারে।

আরও পড়ুন-Nandigram: খাতাই খুলতে পারল না তৃণমূল! বিপুল জয় BJP-র, বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়!

kolkata news Bengali News Today news in west bengal Breaking news Kolkata roof collapse Park Circus building collapse Old building accident Kolkata