Kolkata News: অটো থামাতেই চোখ কপালে! কলকাতায় সাতসকালে লালবাজারের দুর্ধর্ষ অপারেশন, উদ্ধার আগ্নেয়াস্ত্রের পাহাড়!

Kolkata Police Arms Seizure: শহর কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করল লালবাজারের গোয়েন্দা বিভাগ! কসবায় চলল টানটান অপারেশন। অটো থামিয়ে হাতেনাতে ধরা পড়ল বিহারের পাচারকারী। উদ্ধার হয়েছে সিক্স-চেম্বার রিভলভারসহ একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Kolkata Police Arms Seizure: শহর কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করল লালবাজারের গোয়েন্দা বিভাগ! কসবায় চলল টানটান অপারেশন। অটো থামিয়ে হাতেনাতে ধরা পড়ল বিহারের পাচারকারী। উদ্ধার হয়েছে সিক্স-চেম্বার রিভলভারসহ একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Police Arms Seizure  ,Lalbazar Detective Department Operation  ,Bihar to Kolkata Arms Smuggling,  Kasba Rasbehari Connector Crime News  ,Gunda Daman Shakha Kolkata Police  ,Illegal Weapons Recovered Kolkata  ,Mohammad Ishtiaque Arrested,  Anti-Rowdy Squad Lalbazar,লালবাজার গোয়েন্দা বিভাগ,  অস্ত্র পাচার ছক বানচাল,  কসবা রাসবিহারী কানেক্টর  ,বিহারি অস্ত্র কারবারি গ্রেপ্তার  ,বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার , গুণ্ডাদমন শাখা কলকাতা পুলিশ,  সাতসকালে পুলিশি অভিযান  ,কলকাতার ক্রাইম নিউজ

Arms Smuggling: ফের কলকাতায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র।

শহর কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে কসবা থানা এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গুণ্ডাদমন শাখার (ARS) বিশেষ টিম। ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক (৩৮)। সে বিহারের গয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisment

গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল যে, বিহার-ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে শহরে ঢুকতে চলেছে বেআইনি অস্ত্রের একটি বড় চালান। সেইমতো সক্রিয় করে তোলা হয় বিহার ও কলকাতার সোর্স নেটওয়ার্ককে।

আরও পড়ুন- Crime News: বঁটির কোপে শেষ জন্মদাত্রী! মদের নেশায় নিজের পরিবারকেই শ্মশান বানালো হাসিবুল, উত্তাল গ্রাম

Advertisment

নজরদারি চলাকালীন গোয়েন্দা রাডারে উঠে আসে গয়ার বাসিন্দা ইশতিয়াকের নাম। জানা যায়, রাতের বাসে বিহার থেকে এসে অটো বা ট্যাক্সিতে চেপে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তার।

আরও পড়ুন-West Bengal Weather: আর মাত্র ৭২ ঘণ্টা! তারপরই ভোলবদল বাংলার আবহাওয়ার, কোন দুঃসংবাদ দিচ্ছে হাওয়া অফিস?

সকাল থেকেই রাসবিহারী কানেক্টর এলাকায় সাদা পোশাকে ওত পেতে ছিল গুণ্ডাদমন শাখার একাধিক টিম। সন্দেহভাজন ব্যক্তি ঠিক কোন সময় বা কোন অটোয় আসবে তা নিশ্চিত না থাকায়, টানা কয়েক ঘণ্টা ধরে প্রতিটি অটো ও ট্যাক্সিতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন-Purba Bardhaman news: পরাধীন ভারতে জন্ম, আজ বয়স ১০৪! তবুও বার্ধক্য ভাতা জুটল না বৃদ্ধের কপালে

অবশেষে গতকাল দুপুর ১টা নাগাদ সাফল্য আসে। গড়িয়াহাট থেকে বাইপাসগামী একটি অটো আটক করেন গোয়েন্দারা। তাতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। ইশতিয়াকের মালপত্রের ভেতর থেকে উদ্ধার হয়, ৩টি সিঙ্গল-শট রিভলভার, ২টি সিক্স-চেম্বার রিভলভার,১টি ৭ এমএম পিস্তল ও ১১ রাউন্ড তাজা কার্তুজ।

আরও পড়ুন- Nadia News: মৃত মায়ের চক্ষুদানই কাল হলো? সমাজকর্মী ছেলেকে সপরিবারে জেলে পাঠাল পুলিশ!

পুলিশের প্রাথমিক অনুমান, শহরের কোনো অপরাধী গোষ্ঠীর হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল ধৃতের। কার নির্দেশে এবং কলকাতায় ঠিক কার কাছে এই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই চক্রের পেছনে আন্তঃরাজ্য কোনো বড় পাচারকারী দল যুক্ত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Bihar to Kolkata Arms Smuggling Lalbazar Detective Department Operation Kolkata Police Arms Seizure