কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় হুলস্থূল, যা ঘটল, জানলে আঁতকে উঠবেন আপনিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে,কলকাতা পুলিশে চাকরির পরীক্ষাটি রবিবার অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন জাকির মণ্ডল ও সুতপা হালদার। জাকিরের পরীক্ষার সিট পড়েছিল পূর্বস্থলীর পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,কলকাতা পুলিশে চাকরির পরীক্ষাটি রবিবার অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন জাকির মণ্ডল ও সুতপা হালদার। জাকিরের পরীক্ষার সিট পড়েছিল পূর্বস্থলীর পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
cats

ধৃতদের নিয়ে যাওয়া হচ্ছে আদালতে

কলকাতা পুলিশে চাকরির পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া দু’জনের শেষ পর্যন্ত ঠাঁই হলো শ্রীঘরে।  ধৃত দু'জন হলেন জাকির মণ্ডল ও সুতপা হালদার। তাঁদের বাড়ি যথাক্রমে পূর্ব বর্ধমানের কাটোয়ার মুল্টিগ্রাম ও মঙ্গলকোটের কুলশোনা গ্রামে। পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার এই দুই ধৃতকে পেশ করে কাটোয়া মহকুমা আদালতে। বিচারক ধৃতদের মধ্যে জাকিরকে ১দিন পুলিশ হেফাজত এবং সুতপাকে ১ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের চাকরির পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী মহলে এই ঘটনা যথেষ্টই শোরগোল ফেলেছে। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশে চাকরির পরীক্ষাটি রবিবার অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন জাকির মণ্ডল ও সুতপা হালদার। জাকিরের পরীক্ষার সিট পড়েছিল পূর্বস্থলীর পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে। আর সুতপার সিট পড়েছিল দাঁইহাট হাইস্কুলে।রবিবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের চেকিং করে তার পর তাঁদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। ওই সময় মহিলা গার্ডরা সুতপাকে চেকিং করতে চাইলে কিছুতেই সহযোগিতা করছিলে না। তাতে গার্ডদের সন্দেহ জাগে। পরে দেখা যায় ওই মহিলা তাঁর পায়ের মোজার ভিতরে উত্তরপত্র লুকিয়ে রেখেছেন। পুলিশ তা উদ্ধার করার পর সুতপা আর পরীক্ষায় বসতে পারেনি। 

আরও পড়ুন-বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা

পুলিশে চাকরির পরীক্ষার উত্তরপত্র সুতপা হালদার আগাম কিভাবে পেয়ে গেল তা জানতে তাকে জেরা শুরু করেন পুলিশ কর্তারা। সুতপাকে জেরা করে পুলিশ জাকির মণ্ডলের নাম জানতে পারে। এরপর পুলিশ ওইদিন রাতেই জাকিরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। জাকিরকে জেরা করে পুলিশ জানতে পারে পরীক্ষার সময় জাকির নিজের হোয়াটস্‌আপ নম্বর থেকে ওই উত্তরমালা বিভিন্নজনকে পাঠিয়েছিল। অনেকে সেই উত্তরপত্র মাইক্রো জেরক্স করে নিয়ে ওই দিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। ওইরকম  চেষ্টা করতে গিয়েই সুতপা পুলিশের হাতে পাকড়াও হয়।

আরও পড়ুন-মেসি কাণ্ডে আরও অস্বস্তিতে রাজ্য, হাইকোর্টে প্রশ্নবাণে জর্জরিত সরকার

এদিন পুলিশ জাকিরকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় জাকির মণ্ডল বলেন, “আমি পরীক্ষার সময় টুকলি করতে যাইনি, কাউকে উত্তরপত্রও পাঠায়নি।চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে“। যদিও পুলিশের এক কর্তা সাফ জানিয়েছেন, “কলকাতা পুলিশের পরীক্ষায় নকল অর্থাৎ টুকলি করতে যাওয়ার প্রমাণ সাপেক্ষ অভিযোগের ভিত্তিতে জাকির ও সুতপাকে গ্রেফতার করা হয়েছে।“

আরও পড়ুন-‘পার্টি আগে, মসজিদ পরে?’ হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের

আরও পড়ুন-Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র

আরও পড়ুন-Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

kolkata police