রক্ষকই ভক্ষক? রান্নার কাজে গিয়ে পুলিশ কর্মীর হাতেই ‘শ্লীলতাহানি’, কসবায় চাঞ্চল্য

Kolkata Police News: রক্ষকই ভক্ষক! কলকাতা পুলিশের কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কসবায় রান্নার কাজে গিয়ে নিগৃহীতা সোনারপুরের তরুণী। প্রতিবাদ করায় জুটল চোর অপবাদ। বিস্তারিত পড়ুন।

Kolkata Police News: রক্ষকই ভক্ষক! কলকাতা পুলিশের কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কসবায় রান্নার কাজে গিয়ে নিগৃহীতা সোনারপুরের তরুণী। প্রতিবাদ করায় জুটল চোর অপবাদ। বিস্তারিত পড়ুন।

author-image
Mina Mondal
New Update
Sonarpur Rape Case, Amit Dey Arrested, Land Reform Officer, Sonarpur Police Station,Crime Against Women, Blackmail Case, West Bengal Crime News, South 24 Parganas,সোনারপুর ধর্ষণ কাণ্ড, অমিত দে গ্রেফতার, ভূমি সংস্কার আধিকারিক, সোনারপুর থানা,পরাধ সংবাদ, ব্ল্যাকমেল, দক্ষিণ ২৪ পরগনা, ধৃত সরকারি আধিকারিক, নারী নির্যাতন

Sonarpur Police Station: সোনারপুর থানা।

রক্ষকের ভূমিকায় থাকা পুলিশের বিরুদ্ধেই এবার উঠল শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। রান্নার কাজে গিয়ে খোদ কলকাতা পুলিশের এক কর্মীর লালসার শিকার হতে হলো এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায়। নির্যাতিতা তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। এই ঘটনায় পুলিশি ব্যবস্থার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Advertisment

ঠিক কী ঘটেছে?

নির্যাতিতা তরুণীর অভিযোগ, একটি আয়া সেন্টারের মাধ্যমে তিনি কসবা এলাকায় বসবাসকারী ওই পুলিশ অফিসারের বাড়িতে রান্নার কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার দিন বাড়ির অন্যান্য সদস্যরা বেরিয়ে যাওয়ার পর বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে অভিযুক্ত পুলিশ অফিসার পেছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর সম্মানহানির চেষ্টা করেন।

আরও পড়ুন- West Bengal News Live: ভোটমুখী বঙ্গে 'সুপার স্যাটারডে'! মালদায় মোদী, জলপাইগুড়িতে মমতা, মুর্শিদাবাদে রোড-শো অভিষেকের

প্রতিবাদ করতেই চোর অপবাদ

তরুণী অভিযোগ করেছেন, তিনি ওই আচরণের তীব্র প্রতিবাদ করলে অভিযুক্ত পুলিশকর্মী উল্টে তাঁকেই প্যাঁচে ফেলার চেষ্টা করেন। তরুণীকে ‘চোর’ অপবাদ দেওয়া হয়। এখানেই শেষ নয়, ভয় দেখিয়ে জোর করে সাদা কাগজে কিছু লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন-Abhishek Banerjee: ‘মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো’, সতীদাহ নিয়ে অভিষেকের ‘বেফাঁস’ মন্তব্যে তোলপাড় নেটপাড়ায়

আতঙ্কে দিন কাটছে তরুণীর

এই ঘটনার পর থেকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন ওই তরুণী। তিনি ই-মেল মারফত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, ঘটনার পর থেকেই তাঁকে মুখ বন্ধ রাখার জন্য নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। যার জেরে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন-West Bengal Weather: ভরা মাঘেই কি শীতের বিদায়ঘণ্টা? কবে থেকে চড়বে পারদ? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা যাদের হাতে, তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Bengali News Bengali News Today Sonarpur news Kolkata Police News Molestation Allegation