/indian-express-bangla/media/media_files/2025/01/18/7c7TjhMsySFYP7LWa3co.jpg)
West Bengal Weather Update: জমাটি ঠান্ডার মেজাজ রাজ্যজুড়ে।
Kolkata cold wave: সব বাধা সরে গিয়ে অবশেষে জোরদার শীত নেমে এল রাজ্যে। শনিবার মরশুমের সবচেয়ে ঠান্ডা ভোর দেখল কলকাতা। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এবারের শীতের নতুন রেকর্ড। শুধু মহানগরী নয়, লাগোয়া জেলাগুলিতেও দ্রুত নেমেছে পারদ, অনুভূতি আরও শীতল।
পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা:
পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, প্রতিবছরের মতো এবারও জোরালো শীতের দাপট। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন- Gold Rate Today:সপ্তাহান্তে বিরাট লাফ! অনেকটাই দাম বাড়ল সোনার, মাথায় হাত মধ্যবিত্তদের
সকাল ও সন্ধ্যার দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, চলতি সপ্তাহ জুড়েই রাজ্যে থাকবে এই শীতের তীব্রতা।
কুয়াশার চাদরে ঢাকা রাজ্যের একাধিক জেলা:
শীতের সঙ্গে পাল্লা দিয়ে দাপট দেখাচ্ছে কুয়াশা। রাজ্যের বেশ কিছু জেলায় ভোরবেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা আরও বেশি।
আরও পড়ুন- 'হিন্দু সম্প্রদায়ের চোখে ধুলো দিতেই হুমায়ুনকে সাসপেন্ড', বিজেপির ভয়ঙ্কর অভিযোগ, তোলপাড়
উত্তরবঙ্গে কনকনে শীত:
উত্তরবঙ্গেও চলছে কনকনে ঠান্ডার স্রোত। দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছে, আগামীকালও তাপমাত্রা প্রায় একই থাকবে, ফলে ঠান্ডা আরও বাড়তে পারে।
রাজ্য জুড়েই শীতের দাপট:
এক কথায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শীতের জোরদার উপস্থিতি স্পষ্ট। দেরিতে এলেও হাড়-কাঁপানো শীতে কার্যত জোবুথবু দশা বঙ্গবাসীর। শীতপ্রেমীদের জন্য সুখবর, আপাতত পারদ নামার সম্ভাবনা আরও রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us