/indian-express-bangla/media/media_files/2026/01/24/red-road-2026-01-24-10-46-56.jpg)
Red Road Accident: রেড রোডে বিপত্তি।
Red Road Accident: প্রজাতন্ত্র দিবসের আর মাত্র দু'দিন বাকি। রেড রোডে চলছে শেষ মুহূর্তের কুচকাওয়াজের প্রস্তুতি। এরই মধ্যে শনিবার সকালে ফের বড়সড় নিরাপত্তা বিভ্রাট খাস কলকাতায়। কুচকাওয়াজের মহড়া চলাকালীন পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে রেড রোডে ঢুকে পড়ল একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি। পালানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল গার্ড রেলে। এই ঘটনায় ২০১৬ সালের জওয়ান মৃত্যুর হাড়হিম করা স্মৃতি ফের ফিরে এল তিলোত্তমার বুকে।
আরও পড়ুুন- West Bengal News Live: সুপ্রিম-স্বস্তির পরেই ‘মেগা ক্লাস’! আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠকে কী গোপন বার্তা?
কী ঘটেছে আজ সকালে?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া বা রিহার্সাল চলছিল। রাস্তা যানচলাচলের জন্য নিয়ন্ত্রিত ছিল। সেই সময়েই একটি বিলাসবহুল গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ড রেলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
সংঘর্ষের তীব্রতায় গাড়িটির বাঁদিকের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মহড়ার সময় এমন ঘটনায় নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন উঠছে।
দুর্ঘটনার পরই ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটি বাজেয়াপ্ত করে। আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কেন তিনি পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ওই রাস্তায় ঢুকেছিলেন এবং পালানোর চেষ্টা করছিলেন।
আরও পড়ুুন-West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!
পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাজেয়াপ্ত করা ওই বিলাসবহুল গাড়িটির ইনস্যুরেন্স (Insurance) এবং পলিউশনের (Pollution) মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ নথিপত্র ছাড়াই গাড়িটি রাস্তায় নামানো হয়েছিল বলে অভিযোগ।
ফিরল ২০১৬-র বিভীষিকা
আজকের এই ঘটনা অনিবার্যভাবে মনে করিয়ে দিল ২০১৬ সালের ১৩ জানুয়ারির সেই ভয়ঙ্কর সকালের কথা। সেবারও প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন রেড রোডে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল একটি বেপরোয়া অডি গাড়ি। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার করপোরাল অভিমন্যু গৌড়ের। তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আজকের ঘটনায় ফের সেই স্মৃতি উসকে দিল, যদিও ভাগ্যক্রমে আজ বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us