Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

Kolkata road accident:সোমবার সকালে কলকাতার রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি বাতিস্তম্ভ ও প্রাচীরে ধাক্কা মেরে উল্টে যায়। গুরুতর আহত চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় শহরে।

Kolkata road accident:সোমবার সকালে কলকাতার রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি বাতিস্তম্ভ ও প্রাচীরে ধাক্কা মেরে উল্টে যায়। গুরুতর আহত চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় শহরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand Bus Accident,ঝাড়খণ্ড বাস দুর্ঘটনা,Latehar Marriage Bus Crash,লাতেহারে বিয়ের বাসে দুর্ঘটনা,9 Killed in Latehar Accident,লাতেহারে দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু,Latehar Bus Accident News Today,লাতেহার দুর্ঘটনার আজকের খবর,Orsa Bangladara Valley Accident ,ওর্সা বাংলাদারা উপত্যকায় দুর্ঘটনা,Bus Brake Fail Jharkhand ,ঝাড়খণ্ডে বাসের ব্রেক ফেল,Hemant Soren on Latehar Accident,লাতেহার দুর্ঘটনা নিয়ে হেমন্ত সোরেন,Chhattisgarh to Jharkhand Bus Crash ,ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডগামী বাসে দুর্ঘটনা

Road Accident: প্রতীকী ছবি।

সোমবার সকালে শহর কলকাতায় মারাত্মক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন ভোরের দিকে কলকাতার ব্যস্ত রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি উল্টে যায়। দুর্ঘটনার জেরে রেড রোডের একাংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি দ্রুত গতিতে রেড রোড ধরে এগোচ্ছিল। হঠাৎ করেই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে লরিটি। ধাক্কার তীব্রতায় বাতিস্তম্ভটি ভেঙে পড়ে এবং এরপর লরিটি রেড রোডের পাঁচিলে গিয়ে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় বড়সড় বিপত্তির আশঙ্কা থাকলেও, সৌভাগ্যবশত সেই সময় আশপাশে পথচারী বা অন্য কোনও যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালেই আতঙ্ক, বাঘাযতীন স্টেশনে দাউ দাউ করে আগুন

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেড রোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা। তাঁরা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। লরির কেবিনের ভিতরে আটকে পড়া চালক গুরুতর আহত অবস্থায় ছিলেন। পরে ময়দান থানার পুলিশ লরির গেট কেটে চালককে উদ্ধার করে। আহত চালককে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে।

এলাকার প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গাসাগরমুখী একটি বাস হঠাৎ করেই লরির সামনে চলে আসে। সেই বাসটিকে বাঁচাতেই লরির চালক হঠাৎ ব্রেক কষে পাশ কাটাতে যান। তখনই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বাতিস্তম্ভে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন- Swami Vivekananda: ‘ফাইল চোর, গরু চোর’ বনাম ‘নোট চোর, ভোট চোর’, বিবেকানন্দের জন্মদিনে শিমলা স্ট্রিটে স্লোগান যুদ্ধ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে বাসটি হঠাৎ সামনে চলে এল, লরিটির গতি কতটা ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরে লরিটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Bengali News Bengali News Today kolkata news Road Accident