Kolkata Weather Updates: প্রজাতন্ত্র দিবসে খেলা ঘুরবে? নামবে পারদ? ফের কলকাতায় নামাতে হবে লেপ-কম্বল?

Kolkata Weather Updates: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।

Kolkata Weather Updates: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather LATEST Update: রইল আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট

জানুন আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট

Kolkata Weather Updates: কলকাতা এবং দক্ষিণবঙ্গে প্রজাতন্ত্র দিবসের আগেই শুরু হল শীতের সেকেন্ড ইনিংস? দুপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর ও রাতের দিকে কলকাতা শহর ও শহরতলি এলাকায় শীতের অনুভূতি বজায় রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছিল। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫° সেলসিয়াস, কলকাতায় তাপমাত্রা ছিল ১৪.১° সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.১° সেলসিয়াস এবং দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪° সেলসিয়াস।

Advertisment

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?   

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। আগামী সাত দিনে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস  

আবহাওয়ার বদলের বিশেষ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝাকে। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের ওপর বর্তমানে অবস্থান করছে একটি নিম্নচাপ, যা উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যা আগামী ২৬ জানুয়ারি প্রবেশ করবে। দক্ষিণ কর্নাটকে একটি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবও বাংলার উপর পড়ছে।

আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক   

গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তাপমাত্রার মধ্যে কল্যাণী ৯.৫° সেলসিয়াস, বাঁকুড়া ১১.০° সেলসিয়াস, ব্যারাকপুর ১১.০° সেলসিয়াস, ক্যানিং ১১.০° সেলসিয়াস, শান্তিনিকেতন ১১.৫° সেলসিয়াস, দমদম ১২.২° সেলসিয়াস, পুরুলিয়া ১২.৪° সেলসিয়াস, এবং দীঘায় তাপমাত্রা ছিল  ১৩.৩° সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, সরস্বতী পূজার দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.৫° সেলসিয়াস। 

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা স্থিতিশীল থাকবে, ধীরে ধীরে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পাবে। দক্ষিণবঙ্গে দিন ও রাতের মধ্যে  তাপমাত্রার ফারাক বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগামী কয়েকদিন শীতের দাপট কিছুটা হলেও কমবে। 

আরও পড়ুন- জাতীয় ভোটার দিবসে দেশ গঠনে নারী শক্তি ভুমিকার উল্লেখ প্রধানমন্ত্রীর, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা মোদীর

Bengal Weather Alipur weather Office weather