/indian-express-bangla/media/media_files/2025/12/06/kolkata-temperature-drops-coldest-day-of-season-2025-12-06-09-28-17.jpg)
দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে
West Bengal Weather Forecast: বাংলা জুড়ে তীব্র শীতের দাপট, আজ থেকে আরও নামবে রাতের তাপমাত্রা, বইবে ঠান্ডার প্রবল স্রোত। বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যজুড়ে জমজমাটি ইনিংস শীতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। ফলে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গ বাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে। আগামী দু’দিন এই প্রবণতা বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে শীতের তীব্রতা আরও বাড়ছে। আজ সেখানে পারদ নেমে পৌঁছেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছর রাজ্যবাসীকে জাঁকিয়ে শীতের মোকাবিলা করতে হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-'মিশন বাবরি' ভরতপুরের বিধায়কের! বন্ধ ঘরে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক হুমায়ুনের, তোলপাড় বেলডাঙায়
দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ছে
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এখন শীতের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে পুরুলিয়ায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০–১১ ডিগ্রিতে। সপ্তাহান্তে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়ার মতো জায়গায় ইতিমধ্যেই একধাক্কায় পারদ পতন হয়েছে।
উত্তরবঙ্গে শীতের প্রভাব তীব্র
সপ্তাহান্তে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরের অধিকাংশ জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির আশঙ্কা নেই এবং আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাস।
কলকাতায় ফের কমল তাপমাত্রা
কলকাতায় ন্যূনতম তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। শীতের দাপট বাড়ায় সকাল থেকেই শহরজুড়ে অনুভূত হচ্ছে ঠান্ডা হাওয়া।
আগামী কয়েক দিনের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির আশপাশে। একই সঙ্গে আগামী সাত দিনে কোনও নতুন নিম্নচাপ বা আবহাওার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং শীতের দাপট আরও বাড়বে।
আরও পড়ুন- মমতার 'বকুনি'কে থোড়াই কেয়ার, লক্ষ্যে অনড় হুমায়ুন, কড়া নিরাপত্তার মধ্যেই আজই বাবরি মসজিদের শিলান্যাস


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us