West Bengal Weather Update:শীতের চওড়া প্রকোপ, থরথর করে কাঁপছে বঙ্গবাসী, আবারও পারদ পতন? জানুন ওয়েদারের ব্রেকিং আপডেট

Bengal Weather Forecast 13 November 2025: আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন যে শীতের আমেজ দেখা যাচ্ছে, তা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার প্রভাব।

Bengal Weather Forecast 13 November 2025: আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন যে শীতের আমেজ দেখা যাচ্ছে, তা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার প্রভাব।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata weather update: আজ কেমন থাকবে আবহাওয়া

বর্তমানে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে

West Bengal Weather Update: নভেম্বরের মাঝামাঝি সময়েই শীতের আমেজ ধরা পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। দক্ষিণবঙ্গের আকাশে এখন সকাল-সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে শীতের কাঁপুনি আরও বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Advertisment

রাজধানী কলকাতায় ধীরে ধীরে নেমে আসছে শীতের ছোঁয়া। সোমবার রাতেই শহরের তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের তাপমাত্রা এখন কালিম্পঙের থেকেও নিচে নেমে গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার গভীর রাতে কালিম্পঙে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, অথচ সিউরিতে তা নেমেছিল ১৪.২ ডিগ্রিতে। পুরুলিয়ায় ১৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.১ ডিগ্রি এবং কল্যাণীতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

Advertisment

আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন যে শীতের আমেজ দেখা যাচ্ছে, তা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার প্রভাব। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে শীতের ধরণও আলাদা।

বর্তমানে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার, সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামের মতো জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও বেড়ে চলেছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন হবে না। আপাতত শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা আরও নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শহর কলকাতাতেও এবার শীতের আমেজ স্পষ্ট। নভেম্বরের প্রথম থেকেই মহানগরে সকাল-সন্ধ্যার তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে পারদ ১৭ডিগ্রির আশেপাশে থাকতে পারে। 

অন্যদিকে, উত্তরবঙ্গেও হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের প্রকোপ ক্রমশ বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, এ বছরের শীত আগের বছরের তুলনায় কিছুটা আগে এসেছে এবং প্রবলতাও বেশি হতে পারে। নভেম্বরের মাঝামাঝিতেই এমন পারদের পতন ইঙ্গিত দিচ্ছে, ডিসেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে কাঁপুনি ধরা শীত নামতে চলেছে। ফলে বলা যায়, এবার বাংলার শীত আগেভাগেই হাজির হয়ে ঠান্ডার রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন-SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?

দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

weather Alipore Weather Office Bengal Weather Forecast Extreme Cold Weather