Top 5 Breaking News Bengal: কাঁপছে দার্জিলিং, পারদ পতন বাংলায়, রবিবার কলকাতায় বিরাট যানযট, একঝলকে পড়ুন দিনের সেরা ৫ নিউজ আপডেট

Top 5 Breaking News Bengal: কলকাতার বিদ্যাসাগর সেতু রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকবে মেরামতির কারণে। শ্রীনগরের নওগামে পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯, আহত ৩২। বড় বাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য।

Top 5 Breaking News Bengal: কলকাতার বিদ্যাসাগর সেতু রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকবে মেরামতির কারণে। শ্রীনগরের নওগামে পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯, আহত ৩২। বড় বাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য।

author-image
Sayan Sarkar
New Update
Mukul Roy MLA disqualified, Kolkata High Court verdict, anti-defection law West Bengal, BJP vs TMC case, Shuvendu Adhikari statement,মুকুল রায়, বিধায়ক পদ খারিজ, কলকাতা হাইকোর্ট রায়, দলত্যাগ বিরোধী আইন, শুভেন্দু অধিকারী, তৃণমূল বনাম বিজেপি মামলা

top 5 breaking news : দিনের সেরা ৫ খবরের আপডেট জানুন।

Top 5 Breaking News Bengal: কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ১৬ নভেম্বর রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সময়ে হুগলি রিভার ব্রিজ কমিশনারস সেতুর গুরুত্বপূর্ণ মেরামতি কাজ সম্পন্ন করবেন। এর মধ্যে রয়েছে সেতুর স্টে এবং হোল্ডিং ডাউন কেবেল পরিবর্তন, পাশাপাশি বেয়ারিংও প্রতিস্থাপন করা হবে। যানজট ও জনসুরক্ষার জন্য, পুলিশ জানিয়েছে যে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড দিয়ে পশ্চিমের দিকে যাত্রা করা সমস্ত যানকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ’স গেট রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে?

শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে শুক্রবার রাতের শেষভাগে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এই স্টেশনে রেড ফোর্ট বিস্ফোরণ সংক্রান্ত সন্ত্রাসী মডিউল থেকে উদ্ধারকৃত বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ ৩০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর পুলিশ স্টেশন এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। রাতের একটের আগেই ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডার পাঠানো হয়। শীর্ষ পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত নওগামে পৌঁছান। নিরাপত্তার কারণে এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ৩২ জন। 

Advertisment

আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

শনিবার ভোরে কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন শুরু হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের

আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে নির্যাতিতার পরিবারের মধ্যে। শুক্রবার শিয়ালদহ আদালতে মামলার শুনানির সময় ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। প্রকাশ্য আদালতেই তিনি সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। এর আগে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন-RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের

নভেম্বরের এই সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ প্রকট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাচ্ছে। আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে।

West Bengal News