IMD WEATHER FORECAST: ডিসেম্বরের ঠাণ্ডার ভয়ঙ্কর দাপট, কলকাতায় বসেই মিলবে দার্জিলিংয়ের অনুভূতি?

ডিসেম্বরের ঠাণ্ডার ভয়ঙ্কর দাপট, কলকাতায় বসেই মিলবে দার্জিলিংয়ের অনুভূতি? রইল আজকের আবহাওয়ার ব্রেকিং আপডেট। সোমবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকবে।

ডিসেম্বরের ঠাণ্ডার ভয়ঙ্কর দাপট, কলকাতায় বসেই মিলবে দার্জিলিংয়ের অনুভূতি? রইল আজকের আবহাওয়ার ব্রেকিং আপডেট। সোমবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather, সাইক্লোন দিতওয়া, cyclone Ditwah, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, Bengal weather, কলকাতার আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস, low pressure Bengal, দক্ষিণবঙ্গ আবহাওয়া, weather update Bengal, cyclone impact Bengal

ডিসেম্বরের ঠাণ্ডার ভয়ঙ্কর দাপট, কলকাতায় বসেই মিলবে দার্জিলিংয়ের অনুভূতি?

শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে সাইক্লোন ‘দিতওয়া’। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১২৩ জন নিহত এবং ১৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশজুড়ে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। উদ্ধার কাজের জন্য ভারতীয় নৌবাহিনীর INS  বিক্রান্ত মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ভারতে ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে এই সাইক্লোন। শনিবার এই তিন রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়।

Advertisment

আরও পড়ুন- "সংসদ কোন নাটক করা জায়গা নয়", শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের আগুনে হুঁশিয়ারি মোদীর

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে, বাংলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এই সপ্তাহের প্রথমে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, সোমবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

Advertisment

আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার  

কলকাতার শহরের আবহাওয়া

শহরের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকবে। রবিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজকের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখনও কিছুটা কম, তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে শীতের অনুভূতি ফিরে আসবে।বাংলায় এখনও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েনি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যানুসারে, দক্ষিণবঙ্গে এখনও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি, নভেম্বর মাসের শেষেও শীতের আমেজ কমে গেছে। তবে আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ প্রধানত শুষ্ক থাকবে।

আরও পড়ুন-বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি  

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিনদিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা প্রায় ১৬–১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালবেলা সামান্য কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ বাংলায় ফিরবে।

আরও পড়ুন-অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি  

winter IMD