West Bengal Weather Update: নভেম্বরের শেষে শীতের হদিশ নেই, আবহাওয়ায় নতুন বিপর্যয়

Bengal Weather Foreacast 29 November 2025 forecast: হালকা কুয়াশা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮°C এবং রাতের তাপমাত্রা ২০–২২°C। শীতের আমেজ বাড়বে কি না জানতে পড়ুন সম্পূর্ণ পূর্বাভাস।

Bengal Weather Foreacast 29 November 2025 forecast: হালকা কুয়াশা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮°C এবং রাতের তাপমাত্রা ২০–২২°C। শীতের আমেজ বাড়বে কি না জানতে পড়ুন সম্পূর্ণ পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather,  West Bengal weather  ,29 November 2025 forecast,  Kolkata temperature,  hazy sky Kolkata,  winter update Kolkata  ,minimum temperature Kolkata  ,weather today  ,Bengal weather news,কলকাতা আবহাওয়া,  পশ্চিমবঙ্গ আবহাওয়া,  ২৯ নভেম্বর আবহাওয়া,  কলকাতার তাপমাত্রা  ,কুয়াশা আবহাওয়া কলকাতা,  শীতের আপডেট কলকাতা  ,সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা,  আজকের আবহাওয়া  ,বাংলা আবহাওয়া খবর

Kolkata Weather Today: ফের কবে মিলবে জমাটি ঠান্ডার অনুভূতি?

রাজ্যজুড়ে শীতের আমেজ এখনও তেমনভাবে দেখা যায়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নভেম্বর মাস শেষ হয়ে এলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এখনো পর্যন্ত জমাট শীত কার্যত অনুপস্থিত।

Advertisment

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় শীতের হালকা হাওয়া মিললেও, রাজ্যের অন্যান্য অংশে এখনও সেই ‘ঝাঁকি ঠান্ডা’র দেখা মেলেনি।

আরও পড়ুন- কলেজ শিক্ষকের বিরুদ্ধে গার্লস স্কুলের সামনে অশালীন অঙ্গভঙ্গির বিরাট অভিযোগ, ধুন্ধুমার

Advertisment

এদিকে, কবে থেকে রাজ্যে জোরালো শীত নামতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস।

আরও পড়ুন-Cyber Crime: ভিনরাজ্যে বসে বাংলায় প্রতারণার ভয়ঙ্কর পর্দা ফাঁস, লক্ষ লক্ষ টাকা জালিয়াতিতে পুলিশের জালে কে?

এই পরিস্থিতির মাঝেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘কিটোয়া’-র কারণে মাসুম ভবন উচ্চ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল, ৩০ নভেম্বর ভোরে, তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন-রাজ্যের নামী কলেজের ল্যাবরেটরিতে গোপনে রাখা রহস্যময় রেকর্ডিং ডিভাইস! তুমুল আতঙ্কে তোলপাড়

তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় প্রবল বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। শীতের জাঁকিয়ে ফেরার অপেক্ষায় রাজ্যবাসী।

winter Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Cyclone Ditwa