/indian-express-bangla/media/media_files/2025/05/08/bGbXRKMma0H2R2KtPE6m.jpg)
ফেব্রুয়ারি থেকেই গরমে কাহিল হবে দক্ষিণবঙ্গ?
কলকাতায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সকালবেলা এখনও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন দার্জিলিংয়ের সর্বনিন্ম তাপমাত্রা ৮.০°C-, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭°C, কল্যাণীতে এদিনের সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১২.০°C।
আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির
আগামীকালও দক্ষিণবঙ্গসহ কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে বুধবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং-এ হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে কুয়াশা থাকবে, এরপর আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭°C এবং সর্বনিম্ন ১৫°C হবে। শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও কলকাতায় শীত বিদায়ের পথে। আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের তীব্রতা আর ফিরে আসবে না। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি বা তুষারপাতের কারণে সেখানকার ঠাণ্ডা কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us