/indian-express-bangla/media/media_files/2025/04/13/nhgIn8zuPSIzY4RXKm12.jpg)
আবহাওয়ার বিরাট বদল
Bengal Weather Forecast 20 November 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের আমাজে ভাটা পড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগ্রহায়নের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ধাক্কা খেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
কার্তিকে মৃদু শীতের আনন্দ উপভোগ করেছিলেন বাঙালিরা, তবে আগ্রহায়নের আগমনের সঙ্গে সঙ্গে উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা বাড়বে। বর্তমানে রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে রাজ্যের কোনো জেলায় বৃষ্টি হবে না। উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার দিনে তাপমাত্রা প্রায় ২৯°C, রাতের তাপমাত্রা প্রায় ১৯°C -এর কাছাকাছি থাকবে।
আরও পড়ুন-নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি?
নভেম্বরের মাঝামাঝি রাজ্যের শহর থেকে গ্রাম সব জায়গায়ই তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শীতের আমেজ বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষও শীতের অনুভূতিতে অভ্যস্ত হয়ে উঠছিলেন। তবে হঠাৎ তৈরি হওয়া নিম্নচাপের জেরে সেই শীতের দাপট থমকে গেছে।
আগামী কয়েক দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। রাস্তা-ঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি।
আপাতত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে নতুন কোনও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও নেই বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ কতদিনে ফিরবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us