/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Kolkata Weather Today: ফের কবে মিলবে জমাটি ঠান্ডার অনুভূতি?
West Bengal Weather Updates: নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্যে। বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে নতুন পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র মিলবে শীতের আমেজ। আরও নামবে তাপমাত্রা।
আরও পড়ুন- কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, চরম আতঙ্ক, পুলিশি নজরদারিতে বিরাট প্রশ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সেনিয়ার' ফের চোখ রাঙাতে শুরু করেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জজুড়ে প্রবল ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। এই দুই আবহাওয়া–অবস্থার সম্মিলিত প্রভাবে বাংলার উপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে বাড়ছে জল্পনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দুটি নিম্নচাপ। আগামী কয়েক দিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার প্রভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজ্যজুড়ে কুয়াশা পড়ার সম্ভাবনাও বাড়বে।
আরও পড়ুন- জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ স্লোগানে নিষেধাজ্ঞা, আগুনে হুঁশিয়ারি মমতার
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কলকাতায় ন্যূনতম তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে শুষ্ক। দার্জিলিংয়ে ন্যূনতম তাপমাত্রা নামবে ৫ ডিগ্রিতে। রাতে শীতের কামড় আরও বাড়বে। কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।
কলকাতার তাপমাত্রা আরও নামবে
কলকাতার দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েক দিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৭–১৯ ডিগ্রির মধ্যে থাকবে।
আরও পড়ুন- ফের বাংলার মুকুটে নয়া পালক, আপ্লুত মমতা, বাঙালি হিসাবে গর্বে বুক ভরে উঠবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us