Kolkata Weather Updates: রাত থেকেই শীতের সুনামি? হিমেল স্রোতে হাড় কাঁপবে বাংলার? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট

Kolkata Weather Updates: দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা পড়তে পারে।

Kolkata Weather Updates: দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা পড়তে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather latest update, Kolkata fog alert today, West Bengal weather news, Alipore Met Office forecast, Kolkata temperature today, South Bengal fog forecast, North Bengal rain snowfall, Darjeeling weather update, Kalimpong snowfall news, Sandakphu snow forecast, Western Disturbance Bengal, Kolkata minimum temperature, Poush month weather, Bengal winter update, Kolkata weather today live

রাত থেকেই শীতের সুনামি?

Kolkata Weather Updates: পশ্চিমবঙ্গে শীতের দাপট এখনও অব্যাহত থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভোরের দিকে কুয়াশা অত্যন্ত ঘন হতে পারে, যার ফলে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে।

Advertisment

IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED 

উত্তরবঙ্গে দিনভর শীতের অনুভূতি আরও তীব্র থাকবে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ‘ফিল লাইক’ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম অনুভূত হবে। কিছু জেলায় শৈত্যপ্রবাহ ও কোল্ড ডে'র পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

শুরুতেই অঘটন, গঙ্গাসাগর মেলায় ভয়ঙ্কর অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী তাঁবু

দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা পড়তে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। শনিবার কুয়াশার দাপট আরও বাড়বে। রবিবার থেকে ধীরে ধীরে কুয়াশার প্রভাব কমবে বলে পূর্বাভাস।

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক

কলকাতায় প্রায় ছয় দিন পর রাতের তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। আগামী কয়েক দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঠান্ডার অনুভূতি বেশি থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ভেনেজুয়েলার পর ট্রাম্পের টার্গেট মেক্সিকো? ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ আমেরিকার?

weather Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast