/indian-express-bangla/media/media_files/2025/12/11/kolkata-weather-update-bengal-cold-wave-december-fog-alert-north-bengal-2025-12-11-09-28-42.jpg)
ধেয়ে আসছে তীব্র ঠান্ডার ভয়ঙ্কর স্রোত!
Alipore weather forecast 24 December 2025: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ এমনই সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
বড়দিনের আগেই জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বড়সড় পতনের সম্ভাবনা। কলকাতা ও রাজ্যজুড়ে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় শীতের দাপট আবার বাড়ছে। ডিসেম্বরের শেষে, বিশেষ করে বড়দিনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গ দু’জায়গাতেই আগামী কয়েক দিনে শীত আরও জাঁকিয়ে পড়বে বলেই পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিনে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমলেও মাঝখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেই পতন কিছুটা থমকে গিয়েছিল। তবে এখন সেই প্রভাব কেটে যাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে। আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বরং আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।
কলকাতায় আজ থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আবহাওয়াবিদদে অনুমান, বড়দিনের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটায় কুয়াশার দাপট কিছুটা কমবে বলেও জানানো হয়েছে। তবে আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দিনের বেলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। পাহাড়ি এলাকায় আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা আরও কমবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বরের পর সেখানে পারদ আরও নামতে পারে।
আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস
আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!
আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের
আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us