West Bengal Weather Update: কাঁপছে দার্জিলিং, চলতি সপ্তাহেই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা? জানুন রবিবারের ওয়েদার রিপোর্ট

kolkata weather today:নভেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ তীব্র। কলকাতা থেকে দার্জিলিং-কালিম্পং পর্যন্ত রাতের তাপমাত্রা কমছে, ভোরের দিকে কুয়াশা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের অনুভূতি। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

kolkata weather today:নভেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ তীব্র। কলকাতা থেকে দার্জিলিং-কালিম্পং পর্যন্ত রাতের তাপমাত্রা কমছে, ভোরের দিকে কুয়াশা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের অনুভূতি। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update: আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: শীতের আমেজ বাড়ছে।

IMD Kolkata: নভেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ তীব্র। কলকাতা থেকে দার্জিলিং-কালিম্পং রাতের তাপমাত্রা কমছে, ভোরের দিকে কুয়াশা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।  

Advertisment

তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ রবিবার কলকাতায় সর্বনিন্ম তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের আমেজ তীব্রভাবে টের পাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে কলকাতায় তাপমাত্রার বড় কোনো ওঠাপড়া হবে না। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া

Advertisment

কলকাতায় হালকা শীতের আমেজ থাকলেও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। তবে কার্তিক মাসে এমন আরামদায়ক ঠান্ডায় খুশি শহরবাসী। দিনের বেলাতেও আবহাওয়া বেশ স্বস্তিদায়ক থাকছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে—উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব জেলাতেই এই প্রবণতা দেখা যাবে। সকালবেলা কুয়াশার দাপট দেখা যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কোনও ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু’দিন মোটের ওপর স্বাভাবিক থাকবে। তবে গাঙ্গেয় অঞ্চলের বেশ কয়েকটি জেলায় পারদ ২-৩ ডিগ্রি কমতে পারে। এরপর আবার পরবর্তী তিন দিনে তা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ বায়ুর প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের নিম্নাঞ্চলেও দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া দফতরের আশঙ্কা, নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বরের শুরুতে দুই বঙ্গে প্রবল শীত থাবা বসাতে পারে।

আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯   

পশ্চিমী শীতল হাওয়ার কারণে উত্তরে ও পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা কমছে। এর ফলেই পাহাড়ি এলাকাগুলিতে সকালে কুয়াশা বাড়ছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

রবিবার রাজ্যে  আকাশ পরিষ্কার থাকবে। সকালবেলার কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট দেখা যাবে। দিনভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি মিললেন  দুপুরে আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার থেকে বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ বায়ুর কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল

SIR-এর জের! লাটে উঠেছে পঠন-পাঠন, কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ছাত্র-অভিভাবকরা
weather kolkata Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Forecast Extreme Cold Weather Bhaiphonta Weather