/indian-express-bangla/media/media_files/2024/11/24/PcTDUviFuB1epKuQk1HZ.jpg)
kolkata weather update: কলকাতাতেও এখনও শীতের অনুভূতি নেই বললেই চলে!
Kolkata Weather Today: নভেম্বর শেষ হতে চলেছে রাজ্যে শীতের দেখা নেই। ফলে মন খারাপ বঙ্গবাসীর। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে অপেক্ষা আর কিছুদিনের। তারপরই টি-২০ স্টাইলের ব্যাটিংয়ে টানা দাপুটে ইনিংস খেলবে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই এমন আবহাওয়ার মুড সুইং বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-SIR-এর গুঁতো, পালিয়ে পথ পাচ্ছেন না অনুপ্রবেশকারীরা, কত বাংলাদেশি দেশে ফিরল?
IMD সূত্রে খবর,বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি হলেও তার সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে নভেম্বরের শেষ সপ্তাহে আবহাওয়ার বদল অনুভব করবেন বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটি বাংলায় আঘাত হানবে না, কিন্তু হাওয়া পরিবর্তনের কারণে শীতের প্রভাব বাড়তে পারে চলতি মাসের শেষ দিকে।
দক্ষিণবঙ্গে শুকনো হাওয়া, নামছে তাপমাত্রা
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া দেখা দিয়েছে। তাপমাত্রাও কিছুটা নেমেছে এবং আগামী কয়েক দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৮ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস—পরবর্তী কয়েক দিনে শীতের আমেজ আরও বাড়বে।
রবিবার থেকে তাপমাত্রা আরও কমবে
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার থেকে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি পৌঁছাতে পারে। জেলার তাপমাত্রা নেমে আসতে পারে ১৪–১৫ ডিগ্রিতে। সকালে ঠান্ডার অনুভূতি বাড়বে, সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনাও থাকবে।
আরও পড়ুন- 'রাজ্যে ২ কোটি নাম বাদ দিতেই হবে', বিজেপি-কমিশনের যোগসাজশ নিয়ে গর্জে উঠল তৃণমূল
কুয়াশা বাড়বে রাজ্যজুড়ে
রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের সর্বত্র কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৮.৮°C হলেও তা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজধানীতে আগামী কয়েক দিন ১৭–১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে পারদ।
আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি, বঙ্গজয়ের নয়া রণকৌশল কাঁপুনি ধরাবে মমতা-অভিষেককে?
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া, পাহাড়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং-এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও ঠান্ডার অনুভূতি বাড়বে।
আরও পড়ুন- জেলায় তৃণমূলের ঘর ভাঙতে 'মারণ কামড়' বিজেপির! শুরু ভোট প্রস্তুতি, ডিসেম্বরেই রাজ্যে আসছেন মোদী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us