/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-16-57-29.jpg)
ধেয়ে আসছে ভয়ঙ্কর নিন্মচাপ, সন্ধ্যার পরই খেলা শুরু, পুজোয় ফের ভাসবে বাংলা?
Kolkata Weather LATEST Update: আজ মহাপঞ্চমী। সকাল থেকেই আকাশ অধিকাংশ স্থানেই রোদঝলমলে। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। গতকাল অর্থাৎ চতুর্থীর রাত থেকে মানুষ যেন রাজপথের দখল নিয়েছে। মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়। এর মাঝেই চরম আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-'আগুন নিয়ে খেলবেন না', মোদীকে এবার চরম হুঁশিয়ারি অধীরের
পঞ্চমীর বিকেল থেকে আবহাওয়ার ম্যাজিক বদল। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। ভেস্তে যেতে পারে সন্ধ্যার প্ল্যানিং। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি নিন্মচাপ তৈরি হয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই নিন্মচাপ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যেই স্থলভাগে আঘাত হানতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও অন্যান্য জেলায় ২৮-৩০ সেপ্টেম্বরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- 'আগে মিম তৈরি হত, এখন বিএসএনএল ইতিহাস তৈরি করেছে'...মোদীর মুখে BSNL-এর গুণগান
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ২৬-২৮ সেপ্টেম্বরের মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২ অক্টোবর উত্তরের একাধিক জেলায় সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us