West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় শীতের পথে বড় বাধা

Bengal Weather Forecast 21 November 2025: শহর থেকে জেলা, সর্বত্রই শীতের আমেজ বেশ ফিকে। শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। অসময়ের এই নিম্নচাপের জেরে ফের বৃষ্টি?

Bengal Weather Forecast 21 November 2025: শহর থেকে জেলা, সর্বত্রই শীতের আমেজ বেশ ফিকে। শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। অসময়ের এই নিম্নচাপের জেরে ফের বৃষ্টি?

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather,  West Bengal weather  ,29 November 2025 forecast,  Kolkata temperature,  hazy sky Kolkata,  winter update Kolkata  ,minimum temperature Kolkata  ,weather today  ,Bengal weather news,কলকাতা আবহাওয়া,  পশ্চিমবঙ্গ আবহাওয়া,  ২৯ নভেম্বর আবহাওয়া,  কলকাতার তাপমাত্রা  ,কুয়াশা আবহাওয়া কলকাতা,  শীতের আপডেট কলকাতা  ,সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা,  আজকের আবহাওয়া  ,বাংলা আবহাওয়া খবর

Kolkata Weather Today: ফের কবে মিলবে জমাটি ঠান্ডার অনুভূতি?

Kolkata Weather Today: শীত প্রেমীদের কাছে সত্যিই বড়সড় ধাক্কা! চলতি নভেম্বরের শেষ সপ্তাহেও তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। ফলে নভেম্বরের শেষভাগেও শীতের কামব্যাকের আশা কার্যত উধাও।

Advertisment

এমন পরিস্থিতির মূল কারণ হিসেবে উঠে এসেছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ। ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠে ঘনীভূত এই সিস্টেম আগামীকালই পূর্ণাঙ্গ নিম্নচাপের রূপ নিতে পারে। আবহাওয়াবিদদের মতে, এর পরবর্তী পর্যায়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই অসময়ের নিম্নচাপই শীতের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার খবর! নিত্যযাত্রীদের দারুণ সুবিধার দুরন্ত উদ্যোগ চর্চায়

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে পারে তামিলনাড়ুসহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব কতটা পড়বে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন- Murshidabad News: SIR ফর্ম ফিলআপের চাপে হৃদরোগ! পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা পরিবার

বিশেষজ্ঞদের মতে, প্রতিবারই যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়, তখনই তার জেরে উত্তর ভারতের শীতল হাওয়া বাংলায় নামতে পারে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে নভেম্বরের শেষেও শীত না বাড়ার বদলে তাপমাত্রার আরও বৃদ্ধি প্রত্যাশিত।

আগামী কয়েক দিন হালকা শীতের অনুভূতি থাকলেও, নতুন করে কোনও তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, নভেম্বর শেষ পর্যন্ত এই পরিস্থিতিই বজায় থাকবে।

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!

তাই প্রশ্ন রইল—এই মৌসুমে আসল শীতের আমেজ কবে ধরা দেবে? আপাতত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। শীত প্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Alipore Weather Office Bengal Weather weather latest news Bengal Weather Forecast Kolkata Weather